মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হার্টে ছিদ্র, বাঁচতে চায় মিম
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২২, ৪:৩৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হার্টে ছিদ্র, বাঁচতে চায় মিম

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

কয়েক বছর আগেও পড়ালেখা, সহপাঠীদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকত ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া নাফিজা লুবাবা মিম। কিন্তু হার্টে ছিদ্র ধরা পড়ায় নীরব হয়ে গেছে সে। অসহনীয় কষ্ট নিয়ে এখন মাসের পর মাস বিছানায় সময় কাটছে তার।

চিকিৎসক দ্রুত অপারেশনের কথা বলেছেন। অপারেশনের সময়ও দিয়েছেন। কিন্তু দরিদ্র বাবা-মা টাকা জোগাড় করতে না পারায় মিম এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

সন্তানের এমন করুণ দশা সহ্য করতে পারছেন না পাবনার চাটমোহর পৌর শহরের কাজীপাড়া মহল্লার ইলেকট্রিক মিস্ত্রি মিরাজ চৌধুরী-আমেনা বেগম দম্পতি। চিকিৎসার খরচ জোগাড়ে বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছেন অসহায় পরিবারটি। কিন্তু কোথাও মেলেনি সহযোগিতা!

বাবা মিরাজ জানান, চার বছর আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দেখানো হয় মিমকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় হার্টে ছিদ্র ধরা পড়ে। ওই সময় ডাক্তার দ্রুত অপারেশন করার কথা বলেন। অপারেশনের খরচ লাগবে দুই লাখ টাকা। এমন কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়। মেয়েকে নিয়ে ফিরে আসেন বাড়িতে। বর্তমানে অসুস্থতা বেড়েছে মিমের। শরীর শুকিয়ে যাচ্ছে। খেতে পারছে না কিছুই। শুক্রবার আবারও মিমকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক আগামী ২০ অক্টোবর অপারেশনের দিন নির্ধারণ করেছেন। টাকা জোগাড় না হলে আবারও মিমকে ছাড়পত্র নিয়ে বাড়িতে চলে আসতে হবে। মেয়েকে বাঁচাতে দিশাহারা পরিবারটি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

চাটমোহর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রাজ আলী যুগান্তরকে বলেন, চোখের সামনে মেয়েটিকে বড় হতে দেখলাম। হাসিখুশি মেয়েটি আজ একেবারেই নীরব হয়ে গেছে। পরিবারটি খুবই অসহায়। ওদের পাশে সবাইকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।

সাহায্য পাঠাতে: আমেনা খাতুন, ডাচ্-বাংলা ব্যাংক, অ্যাকাউন্ট নম্বর- ২১১১০৩২১১৬৭৯।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »