সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফেরার পথে বাসচাপায় মৃত্যু
প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফেরার পথে বাসচাপায় মৃত্যু

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় রিজিয়া বেগম (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার সদর ইউনিয়নের রুহিতলাবুনিয়া গ্রামের মৃত সোবাহান মোল্লার স্ত্রী।

নিহতের ছেলে পিরোজপুরের অ্যাপেক্স নৈশ বিদ্যালয়ের শিক্ষক মো. রেজাউল করিম মোল্লা জানান, তার মা ওই দিন সকালে পিরোজপুরে ডাক্তার দেখাতে যান। বিকাল সাড়ে ৪টার দিকে পিরোজপুর থেকে বাসে করে বাড়ি ফেরেন।

উপজেলার পিরোজপুর-নাজিরপুর-পাটগাতি সড়কের কবিরাজবাড়ি এলাকার বেতবাড়ি ব্রিজের কাছে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় পাটগাতি থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী একটি বাস তাকে চাপা দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করেন। খুলনায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, ঘাতক বাসটি স্থানীয়রা আটক করেছেন। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »