বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


হিজড়া সেজে প্রতারণার অভিযোগ দুই সন্তানের বাবার বিরুদ্ধে
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২২, ১০:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হিজড়া সেজে প্রতারণার অভিযোগ দুই সন্তানের বাবার বিরুদ্ধে

 চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

হিজড়া সেজে প্রতারণার মাধ্যমে অশ্লীলতা ও চাঁদাবাজির উৎপাত বেড়েই চলছে চরফ্যাশন উপজেলায়। কে আসল আর কে নকল এ নিয়ে হিজড়াদের মধ্যে শুধু ঝগড়া বিবাদই নয়, রীতিমতো চাঁদার ভাগ-বাটোয়ারা এবং সিনিয়র-জুনিয়র নিয়েও চলছে বাগযুদ্ধ। 

তবে এর মধ্যেই অভিযোগ উঠেছে সালাহ উদ্দিন নামের একজন টেইলার্স কর্মী হিজড়া সেজে চরফ্যাশন উপজেলার বিভিন্ন হাটবাজারে চাঁদাবাজি ও বাসাবাড়িতে তরুণ যুবকদের সঙ্গে অশ্লীলতা করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থনৈতিক ফায়দা লুটে নিচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী। 

তারা বলেন, উপজেলার চর-কলমী ইউনিয়নের চর-মঙ্গল এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে সালাহ উদ্দিন পুরুষ হয়েও হিজড়া সেজে সানি হিজড়া নাম ব্যবহার করে নিজ এলাকাসহ চরফ্যাশন উপজেলার বিভিন্ন হাটবাজারে মানুষের কাছ থেকে চাঁদাবাজি ও অশ্লীলতাসহ ব্ল্যাকমেইল করে টাকাপয়সা হাতিয়ে নিচ্ছে। 

হাজি মনির উদ্দিন নামের চর-কলমী এলাকার এক বাসিন্দা অভিযোগ করে বলেন, আমি আঞ্জুরহাট বাজারে দীর্ঘ ৩০ বছর ধরে ব্যবসা করি। ওই বাজারে আমার দোকানের পাশে সালাহ উদ্দিন খলিফা (টেইলার্স কর্মী) কাজ করত। কিছুদিন আগে সালাহ উদ্দিন টেইলার্সের কাজ বন্ধ করে ঢাকায় যায়। পরবর্তীতে ঢাকা থেকে সে নারীদের পোশাক পরে আঞ্জুরহাট বাজারে আসে এবং স্থানীয় সঞ্জিব ওরফে রাজুর সেলুনে কিছুদিন চাকরি করে। পরে স্থানীয় ইউপি সদস্য এবং এলাকাবাসী সালাহ উদ্দিনকে নারীসূলভ আচরণ ও পুরুষ হয়ে নারী সাজতে মানা করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক সালাহ উদ্দিনের প্রতিবেশী বলেন, সালাহ উদ্দিনের স্ত্রী ও দুইটি সন্তান রয়েছে। সে একটু সুন্দর হওয়ায় হিজড়া সেজে এলাকায় অশ্লীলতার পাশাপাশি স্থানীয় চর-মঙ্গল গ্রামের তরুণ যুবকদের ঢাকায় নিয়ে হিজড়া বানিয়ে চরফ্যাশন উপজেলার বেতুয়া বিআরডিবি শরীফপাড়া ৬নং ওয়ার্ডসহ বিভিন্ন পর্যটন এলাকায় উঠতি বয়সি ও যুবকদের সঙ্গে নাচগান এবং অশ্লীল কর্মকাণ্ড করে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। 

সালাহ উদ্দিন ওরফে সানি হিজড়ার পরিবারের এক সদস্য বলেন, আমরা ধার্মিক পরিবারের মানুষ। আমরা চাই সালাহ উদ্দিন হিজড়াদের জগত থেকে সাধারণ জীবনে ফিরে আসুক এবং তার সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে সংসার করুক।
 
বাজারের চাল ব্যবসায়ী আবুল কালাম, স্বর্ণ ব্যবসায়ী অমল বোস এবং ওষুধ ব্যাবসায়ী এনায়েত উল্লাহসহ একাধিক ব্যাবসায়ী অভিযোগ করে বলেন, সপ্তাহের প্রত্যেক হাটে বাজারে এসে হিজড়া নামধারী ভুয়া প্রতারকরা দোকান থেকে চাঁদা কালেকশন করে। যদি না দেই তাহলে ব্যবসায়ীদের সঙ্গে খারাপ আচরণ করে এসব ভুয়া ও প্রতারক হিজড়ারা। 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল বলেন, কোনো ব্যক্তি যদি হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ বলে পরিচয় দিয়ে প্রতারণাসহ ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত থাকে এবং তার বিরুদ্ধে যদি লিখিত অভিযোগ দেওয়া হয় তাহলে অবশ্যই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »