হিরো আলমকে দেওয়া ‘সেই গাড়ির’ ট্যাক্স বাকি সাড়ে ৪ লাখ টাকা!
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হিরো আলমকে দেওয়া ‘সেই গাড়ির’ ট্যাক্স বাকি সাড়ে ৪ লাখ টাকা!

বগুড়ার দুটি আসনে উপ-নির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত আশরাফুল হোসের ওরফে হিরো আলমকে উপহার দেওয়া নোয়া মাইক্রোবাসটি (ঢাকা মেট্টো-চ ৫১-৪১০১) ১০ বছর ধরে অবৈধভাবে চালিয়ে আসছিলেন চুনারুঘাটের আলোচিত শিক্ষক এম মুখলিছুর রহমান।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হবিগঞ্জ কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এ তথ্য।

জানা গেছে, শিক্ষক মুখলিছুর রহমান উপহার হিসেবে হিরো আলমকে দেওয়া গাড়িটি ১৮০০ সিসির। এর সর্বশেষ ট্যাক্স দেওয়া হয়েছিল ২০১৩ সালের ১৮ মার্চ। ওই বছরের ১৫ জুলাই থেকে গাড়িটির ফিটনেস মেয়াদোত্তীর্ণ। ফলে গাড়িটির ১০ বছরের বকেয়া হিসেবে সরকারি ফি দিতে হবে ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা।

সুতরাং গত ১০ বছর ধরে গাড়িটি অবৈধভাবে পরিচালনা করছিলেন এম মুখলেছুর রহমান।

এ বিষয়ে বিআরটিএ হবিগঞ্জের সহকারি পরিচালক হাবিবুর রহমান জানান, গাড়ির লাইসেন্স নিয়মিত নবায়ন না করা হলে কত টাকা দিয়ে নবায়ন করতে হবে তা ব্যাংক হিসেব দিতে পারবে। ২০১৩ সাল থেকে যদি গাড়িটি মেয়াদোত্তীর্ণ হয় তাহলে বিপুল পরিমাণ টাকা বকেয়া পড়েছে।

এ বিষয়ে মাওলানা মুখলিছুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি গাড়িটি ৫ বছর ধরে কাগজ ছাড়া চালিয়েছেন। হিরো আলমও কাগজপত্র দেখে এবং সবকিছু জেনেই গাড়িটি নিয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »