সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


হিরো আলম নিলেন উপহারের গাড়ি :জরিমানা ২ হাজার ৫০০ টাকা
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

হিরো আলম নিলেন উপহারের গাড়ি :জরিমানা ২ হাজার ৫০০ টাকা

হবিগঞ্জ প্রতিনিধি :

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন আলোচনা সমালোচনার পর অবশেষে হিরো আলমকে নিজের নোহা মডেলের মাইক্রোবাস উপহার হিসেবে তুলে দিয়েছেন হবিগঞ্জের সেই শিক্ষক এম মুখলিছুর রহমান। মঙ্গলবার দুপুরে হিরো আলমকে তার বাড়িতে এনে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি তুলে দেন তিনি। এ সময় হিরো আলমকে এক নজর দেখতে শত শত ভক্ত তার বাড়িতে ভিড় জমান।

শিক্ষক মুখলিছু রহমানের বাড়ি চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে। তিনি স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্রিন্সিপাল হিসেবে কর্মরত। মুখলিছুর রহমান হিরো আলমের একজন ভক্ত বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মুখলিছুর রহমান বলেন, ‘আজ আমি খুবই আনন্দিত। কারণ হিরো আলমের মতো একজন ব্যক্তি আমার বাড়িতে এসেছেন। আমি ওয়াদা করেছিলাম, নির্বাচনে হিরো আলম সাহেব জয়ী হন বা না হন পরের দিন আমার বাড়িতে আসলে আমি গাড়িটি তার হাতে তুলে দেব। কিন্তু একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সমালোচনা করেছেন। এতে আমি খুব কষ্ট পেয়েছি। আমি সিলেটবাসীর সম্মান ক্ষুণ্ন হতে দেবো না। সম্মানের সঙ্গে আমি হিরো আলমকে গাড়িটি তুলে দিতে পেরে খুশি।’

হিরো আলম বলেন, ‘এ পৃথীবিতে ভালবাসার চেয়ে আর বড় কিছু নেই। আমার ভাই মুখলিছুর রহমান আমাকে ভালবেসে গাড়িটি উপহার হিসেবে দিয়েছেন। আমি এই গাড়ি গ্রহণ করলাম। আমার ভাইয়ের এমন ভালবাসা পেয়ে আমি নিজেও আনন্দিত।’

তিনি বলেন, ‘সমাজের উপকার করাই আমার উদ্দেশ্য। তাই এ গাড়িটি আমি না নিয়ে সেবাদানের জন্য অ্যাম্বুলেন্স বানাব। যে কোনো অসহায় মানুষ এ অ্যাম্বুলেন্সের সেবা গ্রহণ করতে পারবেন।’

এ দিকে চুনারুঘাট আসার পথে মহাসড়কে ওভার স্পিডে তার গাড়ি চলার দায়ে ২ হাজার ৫০০ টাকার মামলা দেয় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। পরে জরিমানা দিয়ে গাড়িটি নিয়ে আসেন হিরো আলম। বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূঁইয়া।

প্রসঙ্গত, বগুড়া-৪ আসনের উপনির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে এসে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দেন শিক্ষক এম. মুখলিছুর রহমান। এর পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় নানান আলোচনা ও সমালোচনা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »