সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১৫ বছর পর ঢাকা-রায়েন্দা রুটে লঞ্চ চলাচল শুরু
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

১৫ বছর পর ঢাকা-রায়েন্দা রুটে লঞ্চ চলাচল শুরু

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা

টানা ১৫ বছর পর ঢাকা-রায়েন্দা ভায়া ইন্দুরকানী রুটে লঞ্চ চলাচল আবার শুরু হয়েছে। শুক্রবার বিকাল আড়াইটায় রায়েন্দা থেকে এমভি পূবালী-৭ নামে একটি দোতলা লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এর আগে ২০০৭ সালে সিডরের পর থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ১৫ বছর পর শুক্রবার থেকে এ লঞ্চ চলাচল আবার চালু হলো।

জানা গেছে, ২০০৭ সালের প্রলংকরী ঘূর্ণিঝড় সিডরে এতদঞ্চলের কলা, নারকেল, সুপারি ও আমড়া গাছের ব্যাপক ক্ষতি হয়। এ রুটের লঞ্চগুলো যাত্রীর পাশাপাশি এসব কাঁচামাল পরিবহন করে মুনাফা অর্জন করত। সিডরে এসব কাঁচামালের উৎস্য শেষ হয়ে যাওয়ায় লঞ্চগুলোর লোকসান হতে থাকলে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।

বর্তমানে ঢাকা-রায়েন্দা রুটে এমভি পূবালী-৭, এমভি মানিক-১ এবং এমভি রেডসান-৫ এই তিনটি লঞ্চ থেকে আপ ও ডাউনে প্রতিদিন দুটি করে লঞ্চ চলাচল করবে। যাত্রা পথে লঞ্চগুলো বড়মাছুয়া, ইন্দুরকানী, চরখালী, বেকুটিয়া, কাউখালী, শেখেরহাট, বরিশাল, চাঁদপুর ও ফতুল্লা ঘাটে ভিড়বে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »