শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


১৫ হাজারে নোরার ১৫ সেকেন্ড নাচ, প্রতারণার অভিযোগ দর্শকদের
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২২, ১১:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

১৫ হাজারে নোরার ১৫ সেকেন্ড নাচ, প্রতারণার অভিযোগ দর্শকদের

অনেক নাটকীয়তা শেষে অবশেষে ঢাকায় আসেন বলিউড তারকা নোরা ফাতেহি। ১৮ নভেম্বর দুপুর দেড়টায় ঢাকায় পৌঁছান নোরা। শুক্রবার (১৮ নভেম্বর) উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজিত ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নেন বলিউড তারকা নোরা ফাতেহি। মঞ্চে উঠার পর দর্শক সারিতে তখন ‘নোরা নোরা’ বলে চিৎকার। আগ্রহী দর্শকদের উদ্দেশে হাতের ইশারায় চুমু ছুঁড়ে দেন তিনি। গানের তালে তালে সবার সামনে এসে উপস্থিত হলেও নাচের কোনো পরিবেশনায় অংশ নিলেন না।

নোরা যখন ধীর পায়ে মঞ্চে আসছেন, তখন তাকে ‘দিলবার’ গানের তালে বরণ করে নেন ঈগল ড্যান্স কোম্পানির শিল্পীরা। ‘দিলবার’ গানে ১৫ সেকেন্ডের মতো কোমর দুলিয়েই নাচের লাগাম টানলেন নোরা। ততক্ষণে নোরাকে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন দর্শকেরা। ‘নোরা’, ‘নোরা’ বলে অভিবাদন জানাচ্ছেন দর্শকেরা। তার জবাবে মঞ্চ থেকে দর্শকদের দিকে উড়ন্ত চুমু ছুড়লেন নোরা।

এ বলিউড অভিনেত্রীর মঞ্চে আসার আগে দুই ঘণ্টার বেশি সময় ধরে চলতে থাকে ফ্যাশন শো।

নোরার নাচ ছাড়াই অনুষ্ঠান শেষ হওয়ার পর এক দর্শক বলেন, নোরার নাচ দেখার জন্য পাঁচ হাজার টাকায় তিনি টিকিট কিনেছেন। তবে নোরার নাচ না দেখে হতাশ হয়েছেন। ‘নোরা নাচবেন না এটা ভাবতেও পারিনি, টিকিট কেটে শুধু শুধু অর্থ অপচয় করলাম।’

আর একজন নারী দর্শক বলেন, আমি নোরা ফাতেহির নাচের পাগল। আমরা তিনজন মিলে মোট ১৫ হাজার টাকার টিকিট কেটে অনুষ্ঠান দেখতে এসেছিলাম। আমরা কি অ্যাওয়ার্ড প্রদান দেখার জন্য সেখানে গিয়েছে? নোরাকে দিয়ে একটা পার্ফমেন্স করাতে পারতো। কিন্তু সেটা করলো না। টিকিটের নামে তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছেন।

এর আগে আয়োজকেরা বলেছিলেন, এতে ৪০ মিনিটের পরিবেশনায় অংশ নেবেন নোরা। সেই আয়োজনের টিকিট ১৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকায় বিক্রি করেছেন তাঁরা।

‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেব জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। হিন্দির পাশাপাশি তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতেও নোরা ফাতেহির সরব উপস্থিতি নজর কাড়ে। কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস-৯ ’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তাঁর পারফরম্যান্স নজরকাড়া।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »