● ●


১ ডিসেম্বর থেকে সারা দেশে সাংস্কৃতিক উৎসব, থাকবে বাউল গান–ব্যান্ড সংগীত: সংস্কৃতি প্রতিমন্ত্রী
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ২:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

১ ডিসেম্বর থেকে সারা দেশে সাংস্কৃতিক উৎসব, থাকবে বাউল গান–ব্যান্ড সংগীত: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আগামী ১ ডিসেম্বর সারা দেশে একযোগে সাংস্কৃতিক উৎসব শুরু হবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এ কথা জানিয়েছেন। উৎসবে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, বাউল, ভাটিয়ালি, জারি ও সারিগানের পাশাপাশি পিঠা উৎসব, ঘুড়ি ওড়ানো ও তরুণদের ব্যান্ড সংগীতের আয়োজন থাকবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে দুই দিনের ‘লোকজ সাংস্কৃতিক মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী এ কথা বলেন। নজরুলবর্ষ উপলক্ষে জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।

.

গ্রাম ও শহরে হারিয়ে যেতে বসা সাংস্কৃতিক উপাদান পুনরুজ্জীবিত করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতি এখন সংকটময় সময় পার করছে। পাহাড় ও সমতলের সংস্কৃতিসহ দেশের সামগ্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা দরকার। পৃষ্ঠপোষকতার অভাবে সংগীত, নৃত্য, কবিতা ও লোকজ সংস্কৃতির অনেক উপাদান বিকশিত হতে পারছে না।

সাংস্কৃতিক খাত গতিশীল করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আগ্রহী বলে জানান আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, একটি গাছ যেমন পরিচর্যা, সার, পানি ও সুরক্ষা ছাড়া বড় হতে পারে না, তেমনি পৃষ্ঠপোষকতা ছাড়া সংস্কৃতির বিকাশও সম্ভব নয়। এ নিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে আলোচনা করেছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দিকনির্দেশনা দিয়েছেন।

.

নজরুলবর্ষ প্রসঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের আয়োজন শেষ হয়েছে। আগামী নভেম্বরের শেষ দিকে জাতীয় পর্যায়ে নজরুলবর্ষের অনুষ্ঠান হবে। এ ছাড়া ২০২৭ সালের মে মাস পর্যন্ত কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান হবে।

যাত্রা, সার্কাস ও বিভিন্ন শিল্পকর্মসহ দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ধারাগুলোকে সুস্থ ও রুচিশীলভাবে এগিয়ে নিতে সরকার ও মন্ত্রণালয়ের পাশাপাশি সব মহলকে এগিয়ে আসার আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম এবং নিজের ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কুদ্দুস বয়াতির পরিবেশনা ও ‘গুরুশিষ্য’ পালাগান অনুষ্ঠিত হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »