শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


২০ লাখ টাকার গরু দিয়ে ভূরিভোজ করিয়ে আ.লীগে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা
প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

২০ লাখ টাকার গরু দিয়ে ভূরিভোজ করিয়ে আ.লীগে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের কাঠালিয়া গ্রামে ২০ লাখ টাকার গরু জবাই করে ভূরিভোজের মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের ঢাকা জেলা উত্তর শাখার সহ-সভাপতি আব্দুল মান্নান।

শুক্রবার বিকাল ৩টার দিকে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের কাঠালিয়া গ্রামে নিজ বাড়িতে জমকালো অনুষ্ঠান ও গ্রামবাসীদের ভোজন করিয়ে এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদের হাতে ফুলের দিয়ে আওয়ামী লীগে আনুষ্ঠানিক যোগদান করেন আব্দুল মান্নান।

বাংলাদেশ ইসলামী আন্দোলন ঢাকা জেলা উত্তর শাখার সহ-সভাপতি ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে পরাজিত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান বলেন, আমি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতি করেছি। বিনিময়ে অনেক জেল জুলুম ও মানুষের অত্যাচার সহ্য করেছি। এরপর আমি নিরুপায় হয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলনে যোগদান করি। বাংলাদেশ ইসলামী আন্দোলনের ঢাকা জেলা উত্তর শাখার সহ-সভাপতি হিসাবে গেল জাতীয় নির্বাচনে আমি ধামরাই থেকে জাতীয় সংসদ সদস্য হিসাবে হাতপাখা প্রতীক নিয়ে বর্তমান এমপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে নির্বাচন করি। আমি দেশের উন্নয়নের স্বার্থে ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আমার অনুসারীদের নিয়ে আওয়ামী লীগে পুনরায় যোগদান করলাম।

এই বিষয়ে ঢাকা-২০ ধামরাই আসনের এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ বলেন, কাঠালিয়া গ্রামের আব্দুল মান্নান আগে আওয়ামী লীগে ছিলেন। মাঝখানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। তিনি গত জাতীয় নির্বাচনে মান্নান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে নির্বাচন করেছিল। মান্নান নির্বাচন করলেও তিনি আমার সঙ্গে সব সময় যোগাযোগ করতেন। আমি তাকে সহযোগিতা করেছি। মান্নান তার ভুল বুঝতে পেরে পুনরায় আওয়ামী লীগে যোগদান করেছেন।

এ যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মো. সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, গাংগুটিয়া ইউনিযয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »