শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


২০ হাজার টাকার জন্য মুখে বিষ ঢেলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১:১৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

২০ হাজার টাকার জন্য মুখে বিষ ঢেলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

স্টাফ রিপোর্টার ।।
২০ হাজার টাকা যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রী সমাপ্তি বিশ্বাসকে কিল-ঘুষি ও লাথি মেরে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে । মঙ্গলবার গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামে এমন ঘটনা ঘটে।জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সন্ধ্যায় স্বামী অসিম সোমকে (৩২) আটক করেছে পুলিশ। নিহতের স্বজনরা জানান, ১১ বছর পূর্বে গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামের সুনীল সোমের পুত্র অসিম সোমের সঙ্গে আগৈলঝাড়া উপজেলার সুতারবাড়ি গ্রামের স্বপন বিশ্বাসের কন্যা সমাপ্তি বিশ্বাসের সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় শ্বশুর মেয়ে জামাতাকে আড়াই ভরি স্বণালংকার ও নগদ ৪০ হাজার টাকা যৌতুক দেয়। তাদের সংসারে ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের ভাই সাগর বিশ্বাস (২২) অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে ভগ্নিপতি অসিম সোম যৌতুকের দাবিতে আমার বোন সমাপ্তিকে প্রায়ই মানসিক ও শারীরিক নির্যাতন করত। ভগ্নিপতি অসিম সোমকে ফ্রিজ ক্রয়, ঋণ পরিশোধ ও পানের বরজ করতে সম্প্রতি বাবা কয়েক দফায় প্রায় তিন লাখ টাকা যোতুক দেন। পানের বরজ মেরামত করতে ২০ হাজার টাকা যৌতুক নেওয়ার জন্য ভগ্নিপতি অসিম আমার বোন সমাপ্তিকে গত ৭ সেপ্টেম্বর আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। বাবা-মা ভারতে বেড়াতে যাওয়ায় দাবিকৃত যৌতুকের ২০ হাজার টাকা না নিয়ে আমার বোন মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে স্বামীর বাড়িতে যায়। তিনি আরও জানানা, দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে মঙ্গলবার গভীর রাতে লাথি, কিল ও ঘুষি মেরে আমার বোন সমাপ্তিকে অজ্ঞান করে ভগ্নিপতি ও তাদের বাড়ির লোকজন আমার বোনের মুখে বিষ ঢেলে দেয়।মুমূর্ষ অবস্থায় আমার বোনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
বুধবার ভোররাত সাড়ে তিনটার দিকে মুমূর্ষ অবস্থায় বোনকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। যৌতুকের জন্য আমার বোন সমাপ্তিকে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, আমার লিখিত অভিযোগ পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন ও এসআই মো. ইলিয়াস ঘটনাস্থল পরিদশন করে ভগ্নিপতি অসিম সোমকে আটক করে থানায় নিয়ে যায়। আমি আমার বোনের হত্যাকারীদের বিচার চাই।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন সাংবাদিকদের জানান, বরিশাল শেবাচিম হাসপতাল মর্গে বুধবার দুপুরে সমাপ্তির লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী অসিম সোমকে থানা আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »