মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
প্রকাশ: ১ নভেম্বর, ২০২২, ১০:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

 নলছিঠি (ঝালকাঠি) প্রতিনিধি 

ঝালকাঠির নলছিঠি উপজেলার ভৈরবপাশা ইউপির বড়প্রেমহার গ্রামের হতদরিদ্র সাইদুলের ৪০ দিনের কর্মসুচির মোট ২০ হাজার টাকা ইউপি সদস্য বশির উদ্দিন বাসেত জোমাদ্দার ছিনিয়ে নিয়েছেন। 

ভুক্তভোগী সহিদুল ইসলাম জানান, গত কুরবানির ঈদের দুই দিন পূর্বে ইউপি সদস্য বাসেত জোমাদ্দার বাড়ি থেকে ডেকে নিয়ে ষাটপাকিয়া বাজারের রাকিব টেলিকমের দোকান থেকে শহিদুলকে মারধর করে বিকাশের টাকা উঠিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে শহিদুল নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দাখিল করেন। ইউএনও রুম্পা শিকাদার ১নং ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান আ. হককে নির্দেশ দেন শহিদুলের বিষয়টি দেখার জন্য।

ইউপি চেয়ারম্যান এ ব্যাপারে সকাল থেকে রাত অব্দি বসিয়ে রেখে শহিদুলকে জানান, টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার সাক্ষী সমেত হাজির হতে বলেন এবং বিদায় করে দেন শহিদুলকে। যে ঘটনা নিয়ে পুরো ১নং ভৈরবপাশা ইউপিবাসী আলোচনা চলছে। সেই ঘটনার সাক্ষী সমেত হাজির হতে বলেন শহিদুলকে। 

শহিদুল ঐইউপির বড় প্রেমহার গ্রামের তালেব আলীর ছেলে। সে একজন নিতান্তই গরিব মানুষ। মানবেতর জীবনযাপন করে। স্থানীয়রাসহ ইউপিবাসীর দাবি শহিদুলের টাকা ফের দেওয়া হোক। বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর দাবি জানান স্থানীয়রা।

এ ব্যাপারে বড় প্রেমহার গ্রামের ইউপি সদস মো. বসির উদ্দিন বাসেত জোমাদ্দার মুঠোফোনে জানান, অতি দরিদ্র ৪০ দিনের কর্মসুচি প্রকল্পের ২য় পর্যায় এ সিপিসি তিনি নন। সিপিসি ইউপি সদস্য শাহাজাদা লস্কর ও ইউপি সদস্য পারভেজ মল্লিক। আরও জানান, শহিদুলের সাথে দেখা বা কথা কোনো ঘটনাই ঘটেনি। শহিদুল উল্টা পাল্টা কথা বলছে। 

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আ. হকের সঙ্গে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »