শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


২৬ জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে জয়ী ৩৫ জেলায় চেয়ারম্যান প্রার্থী ৯১
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

২৬ জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে জয়ী ৩৫ জেলায় চেয়ারম্যান প্রার্থী ৯১

জেলা পরিষদ নির্বাচনে দেশের ২৬টি জেলার চেয়ারম্যান প্রার্থীরা বিনা ভোটে বিজয়ী হতে যাচ্ছেন। এসব জেলায় চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে কারো সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে না।

রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩২ জন চেয়ারম্যান প্রার্থী, ৬৯ জন সংরক্ষিত সদস্য ও ৩২৮ জন সাধারণ সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, ২৬ জেলার চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় তাঁরা সবাই বিনা ভোটে বিজয়ী হয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন জেলায় সংরক্ষিত সদস্য পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৬৮ জন বিনা ভোটে জয়ী হয়েছেন।

বিনা ভোটে বিজয়ী ২৬ চেয়ারম্যান প্রার্থীদের সবাই আওয়ামী লীগ সমর্থিত। দলীয় প্রতীকে এই নির্বাচন না হলেও আওয়ামী লীগ সবগুলো জেলার চেয়ারম্যান পদে একজন করে প্রার্থীদের সমর্থন জানিয়েছে। বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে প্রার্থী দেয়নি।

বিনা ভোটে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীদের জেলাগুলোর মধ্যে রয়েছে- কুমিল্লা, কুড়িগ্রাম, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, ঝালকাঠী, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, ঢাকা, নওগাঁ, নারায়ণগঞ্জ, পাবনা, পিরোজপুর, ফেনী, বরগুনা, বরিশাল, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, লক্ষীপুর, লালমনিরহাট, শরিয়তপুর, সিরাজগঞ্জ ও সিলেট।

এদিকে বাকি ৩৫ জেলায় চেয়ারম্যান পদে ৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় টিকে রয়েছেন। এদের অধিকাংশই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর গুরুত্বপূর্ন পদে রয়েছেন। দলের এসব বিদ্রোহী প্রার্থীদের বশে আনতে নানা তৎপরতা চালানো হলেও তা শেষ পর্যন্ত সফল হয়নি।

মনোনয়নপত্র প্রত্যাহার শেষে ৬১টি জেলার সংরক্ষিত সদস্য পদে লড়াইয়ে টিকে আছেন ৬২০ জন। সাধারণ সদস্য পদে লড়াই করছেন এক হাজার ৫০৫ জন।

জেলা পরিষদের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে আগামী ১৭ অক্টোবর ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের ৬৩ হাজারের বেশি জনপ্রতিনিধিরা এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাদের ভোটে প্রতিটি জেলা পরিষদে একজন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্য এবং ৫ জন সংরক্ষিত সদস্য নির্বাচিত হবেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »