৩৩ স্থানে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী বিক্ষোভ
প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২২, ১:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৩৩ স্থানে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি

বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপ-তৎপরতার প্রতিবাদে জামালপুর বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর সদর উপজেলা ও ইসলামপুর উপজেলাসহ পৌরসভার ৩৩ স্থানে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

জামালপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু জানান, বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনায় জামালপুর পৌরসভার ১৭টি ওয়ার্ড, সদর উপজেলার ১৫ ইউনিয়নে এবং ইসলামপুর উপজেলায় বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ এর নেতৃত্বে স্থানীয় মালগুদাম মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে ফেরিঘাটে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, ৬ নাম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদল হোসেন ও সাধারণ সম্পাদক জামাল পাশা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কোনো অপশক্তিই শেখ হাসিনা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।

একই কর্মসূচির অংশ হিসেবে জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি’র নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »