সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


৩ কাজ আল্লাহকে অসন্তুষ্ট করে
প্রকাশ: ৭ মার্চ, ২০২৩, ১:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

৩ কাজ আল্লাহকে অসন্তুষ্ট করে

মাওলানা ইমরান হোসাইন :

খেয়ালে-বেখেয়ালে আমরা প্রতিদিনই এমন অনেক কাজ করে চলেছি, যা আল্লাহ তায়ালার অসন্তুষ্টির কারণ। প্রচলন ও অভ্যাসে তাড়িত হয়ে আমরা তা নির্ভার চিত্তেই করে ফেলি। কখনো জাগতিক লাভের মোহে পড়ে আল্লাহর আদেশ-নিষেধ ভুলে যাই। রাসূল সা: এক হাদিসে এমন তিন কাজের কথা বলেছেন, যার কারণে মানুষ কিয়ামতের দিন আল্লাহর সুদৃষ্টি পেতে ব্যর্থ হবে।

রাসুল সা: এরশাদ করেন, ‘আল্লাহ তায়ালা কেয়ামতের দিন তিন ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদের দিকে (রহমতের দৃষ্টিতে) তাকাবেন না এবং তাদের গুনাহ মাফ করবেন না এবং তাদের জন্য রয়েছে যাতনাদায়ক শাস্তি। এক. যে ব্যক্তি টাখনুর নিচে (পায়জামা বা) লুঙ্গি ঝুলিয়ে চলে, দুই. যে ব্যক্তি দান করে খোঁটা দেয় এবং তিন. যে ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে।’ (মুসলিম)

হাদিসে বর্ণিত তিনটি কাজের প্রতিটিই আমরা অনেকেই নিয়মিত করে থাকি। এগুলো যে বড় গুনাহের কাজ, সেই অনুভূতিটুকুও আমাদের মধ্যে নেই। টাখনুর নিচে পায়জামা-লুঙ্গি ঝুলিয়ে পরা বড় গুনাহের কাজ। এটিকে হাদিসে অহংকারের লক্ষণ বলা হয়েছে। আর অহংকার ভয়াবহ গুনাহের কাজ। তাই পুরুষদের জন্য টাখনুর ওপরে কাপড় পরার নির্দেশনা রয়েছে।

এছাড়া দান করে খোঁটা দেয়া নেহাত নির্বুদ্ধিতা। এর মাধ্যমে দানের সওয়াব নষ্ট হয়ে যায়। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘হে ঈমানদারগণ, নিজেদের সদকাসমূহ খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে নষ্ট করে ফেলো না।’ (সূরা বাকারা, আয়াত : ২৬৪)

আর মিথ্যা শপথ করা তো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এটি স্পষ্ট প্রতারণা। তাই এই কাজ থেকেও বেঁচে থাকা সবার কর্তব্য।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »