শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


৩ দিনে বন্ধ অনুমোদনহীন ৬৪৬ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান!
প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৩ দিনে বন্ধ অনুমোদনহীন ৬৪৬ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান!

অনলাইন ডেস্ক :

বৈধ কাগজ না থাকায় সারা দেশে তিন দিনে ৬৪৬টি অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্ধের তালিকায় শীর্ষে রয়েছে খুলনা বিভাগ, দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা। এদিকে, বন্ধ করা এসব প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় হয়েছে ১১ লাখেরও বেশি টাকা।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা সূত্রে জানা গেছে, আগস্টের শেষ তিন দিনে (২৯, ৩০ ও ৩১ আগস্ট) এসব প্রতিষ্ঠান বন্ধ করা হয়।

অধিদপ্তর সূত্র জানা গেছে, দ্বিতীয় বারের মতো স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে গত ২৯ আগস্ট থেকে সারা দেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংকে অভিযান শুরু হয়। চলমান এই অভিযানে বন্ধ হওয়া বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংখ্যা ৬৪৬টি। একইসঙ্গে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার কারণে এসব প্রতিষ্ঠানকে মোট ১১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সূত্র জানায়, অবৈধভাবে পরিচালিত এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি ১৬৯টি বন্ধ হয়েছে খুলনা বিভাগে। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা বিভাগে ১৫৮টি, চট্টগ্রাম বিভাগে ১৫৪টি, রাজশাহী বিভাগে ৮১টি, ময়মনসিংহ বিভাগে ২৬টি, রংপুর বিভাগে ২৪টি, বরিশাল বিভাগে ১৩টি এবং সর্বনিম্ন একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে সিলেট বিভাগে।

অপরদিকে, জরিমানা আদায়ের ক্ষেত্রে শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ। এই বিভাগে সাত লাখ ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরপর খুলনা বিভাগে দুই লাখ ১৭ হাজার, ঢাকা বিভাগে এক লাখ, বরিশাল বিভাগে ২০ হাজার, রংপুর বিভাগে জরিমানা আদায় করা হয়েছে ১১ হাজার টাকা।

এদিকে, দেশের অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের অনিয়ম ঠেকাতে স্বাস্থ্য খাতের এই অভিযান চলমান থাকবে এবং প্রয়োজনে আরও জোরাল ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »