শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


৫ দফা দাবীতে ঢাকায় মানববন্ধন করেছে মেহেন্দিগঞ্জের লঞ্চ যাত্রীরা
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

৫ দফা দাবীতে ঢাকায় মানববন্ধন করেছে মেহেন্দিগঞ্জের লঞ্চ যাত্রীরা

ঢাকা অফিস :
ঢাকা-কালিগঞ্জ (উলানিয়া) লঞ্চে যাত্রী হয়রানি বন্ধ, মৃত স্বজনদের লাশ রাখার ব্যবস্থা, ১০ বছরের কম বয়সীদের থেকে ভাড়া না নেয়া,
বিশ্ববিদ্যালয়ের শির্ক্ষীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়া ও লঞ্চ ভাড়া কমানোর দাবিতে ঢাকায় বিশাল মানববন্ধন করেছে মেহেন্দিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারী) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে রাজনীতি-শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গণে নিবেদিত মেহেন্দিগঞ্জের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বক্তারা অত্র এলাকার লঞ্চ মালিক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের কাছে ৫ দফা দাবি উপস্থাপন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশের নৌপথে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া আদায় করা হচ্ছে ঢাকা-কালিগঞ্জ (উলানিয়া) নৌ রুটে। লঞ্চগুলো যাত্রীদের কাছ থেকে সর্বনিম্ন ভাড়া নিচ্ছে ৫০০-৮০০ টাকা। অথচ ঢাকা-বরিশাল রুটে তার অর্ধেক। ঢাকা-কালিগঞ্জ রুটে প্রায় দ্বিগুন ভাড়া আদায় এক রকমের মরার উপর খড়ার ঘা। ৫ দফা মেনে না নিলে আগামীতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন নের্তবৃন্দ।
মানববন্ধন বাস্তবায়নের সমন্বয়ক পারভেজ হওলাদার, রুবেল তালুকদার ও গণমাধ্যম সমন্বয়ক মোমিন মেহেদীর সঞ্চালনা ও পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আরজু, এ্যাডভোকেট মোঃ জসিম, এ্যাডভোকেট রুবেল চৌধুরী, তানভীর রানা, ছাত্র নেতা সুজা উদ্দিন রাহাত, মোঃ আনিস, মো: নাগর মিয়া, সাংবাদিক মিজান শাহজাহান, তারেক সিকদারসহ আরো অনেকে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »