বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


৬১ জেলার মধ্যে প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন সালমা রহমান হ্যাপী
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৬১ জেলার মধ্যে প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন সালমা রহমান হ্যাপী

সংবাদ দাতা পিরোজপুর ।।
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে প্রথম নারী চেয়ারম্যান হিসাবে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন সালমা রহমান হ্যাপী। রোববার তাঁর বিপক্ষে প্রতিদ্বন্দী প্রার্থী মহিউদ্দিন মহারাজ প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় চেয়ারম্যান নির্বাচিত হলেন হ্যাপী। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা। সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ রোববার তাঁর নেতাকর্মী ও ছোট ভাই ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামকে সঙ্গে নিয়ে পিরোজপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয় এসে এক সংবাদ সম্মেলনে মিলিত হন। সম্মেলনে তিনি তাঁর লিখিত বক্তব্যে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রেখে চেয়ারম্যান প্রার্থী ও শহিদ পরিবারের সন্তান সালমা রহমান হ্যাপীর প্রতি সমর্থন জানিয়ে এ নির্বাচন (জেলা পরিষদ) থেকে প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দেন। এ ছাড়া অপর বাকি দুজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তারাও তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় সালমা রহমান হ্যাপীর আর কোনো প্রতিদ্বন্দী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় ৬১ জেলার মধ্যে একমাত্র নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »