বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপি নির্বাচনে যাবে, ভোট হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: ফখরুল
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২২, ১০:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিএনপি নির্বাচনে যাবে, ভোট হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: ফখরুল

 রংপুর ব্যুরো 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি একটি নির্বাচনমুখী দল। তাই অবশ্যই নির্বাচনে অংশ নেবে। তবে তার আগে সংসদ ভেঙে দিতে হবে, মন্ত্রী-এমপিদের পদত্যাগ করতে হবে। ভোট হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’

তিনি বলেন, সাফ কথা বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে, তবে শেখ হাসিনার অধীনে কোনো পাতানো নির্বাচনে যাবে না, যাবে না।

শনিবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় বিএনপি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ১৫ বছর ধরে ক্ষমতার বাইরে। দলের চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশ থেকে ফিরতে দিচ্ছে না।’

‘সারা দেশে দলের নেতাকর্মী-সমর্থকদের নির্যাতন করা হচ্ছে, অনেককে খুন-গুম করা হয়েছে। অনেকই বাড়িঘর ছাড়া। তাই ভোট চোর এই আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ নয়। তারা দেশকে ধ্বংস করে দিচ্ছে, দেশের মানুষকে চিবিয়ে খাচ্ছে, গণতন্ত্র ও মানুষের অধিকারকে ধ্বংস করছে। তাই এদের আর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। আজ এই রংপুরের কালেক্টরেট মাঠ থেকে নেতাকর্মীদের শপথ নিতে হবে। প্রস্তুত হতে হবে। এই সরকারকে বিদায় করতে হবে।’

তিনি বলেন, ‘দেশের মানুষ, এই রংপুর অঞ্চলের মানুষ আজ ভালো নেই। সারা দেশে খাদ্য সংকট, চিকিৎসা সংকট চলছে। চাল-ডাল-তেল, ডিমসহ সব নিত্যপণ্যের দাম মানুষের নাগালের বাইরে। মানুষ না খেয়ে থাকছে। বিদুৎ থাকছে না। কৃষকরা সার পাচ্ছে না, ফসলের দাম পাচ্ছে না। মানুষ কষ্টে আছে। আর আওয়ামী মন্ত্রী, এমপি ও নেতারা আরাম-আয়েশ করছে। তারা এসিতে থাকছে। এই টাকা কই থেকে আসছে। দুর্নীতি-চুরি ও লুটপাটের কারণে তারা টাকার পাহাড় গড়ছে।’

নিত্যপণ্যের দাম ও দুর্ভিক্ষ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘১০ কেজির চাল খাওয়াতে চেয়ে আওয়ামী লীগ এখন ৯০ টাকার চাল খাওয়াচ্ছে। চিনি-তেল, সাবানসহ সব কিছুর দামও বেড়েছে। শাকসবজিও মানুষ কিনতে পারছে না। এটা দুর্ভিক্ষের লক্ষণ। এর দায় শেখ হাসিনা ও তার সরকারকেই নিতে হবে।’

তিনি বলেন, ‘অনেক মানুষ কাজ পাচ্ছে না, অনেকেই চাকরি হারাচ্ছে, ব্যবসা-বাণিজ্য পুঁজি হারাচ্ছে। প্রতিটি পদে পদে দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম হচ্ছে। মানুষের ভোটাধিকার ছিনেয়ে নেওয়া হয়েছে। কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না। নির্যাতন করা হচ্ছে। সবক্ষেত্রেই একটা অরাজকতা বিরাজ করছে। তাই এই লুটেরা, ঘুসখোর, ভোট চোর ও দুর্নীতিবাজ সরকারকে বিদায় করতে হবে। তাদের আর রাখা যাবে না। বাংলাদেশের মানুষকে জেগে উঠতে হবে। আর একবার দেশকে স্বাধীন করতে হবে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »