শুক্রবার ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর আলো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ১০:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর আলো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর আলো আমেরিকার ডালাসের এক হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ক্রীড়াঙ্গনে আলোর শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।

বিসিবির সাবেক পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোঃ আলমগীর আলোর শারীরিক অবস্থা সম্পর্কে বলেন, ‘আলো ভাইয়ের ছেলে অসুস্থ ছিলেন। অসুস্থ ছেলেকে দেখতে আমেরিকায় যান আলো ভাই। এরপর তিনিই অসুস্থ হয়ে পড়েন। এখন অবস্থা অনেকটা জটিল, আইসিইউতে রয়েছেন।’ বিসিবির অন্যতম পরিচালক তানভীর আহমেদ টিটোও আলো সম্পর্কে এমনটা জানতে পেরেছেন।

আলমগীর আলো দীর্ঘদিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত। বরিশাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে রয়েছেন দীর্ঘকাল ধরে। দেশের দুই শীর্ষ ক্রীড়া ফেডারেশন ফুটবল ও ক্রিকেটে রয়েছে তার সম্পৃক্ততা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য হিসেবে কয়েক মেয়াদে ছিলেন আলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করছেন। ক্রীড়াঙ্গনের বহুমুখী সংগঠনের সঙ্গে জড়িত এই ক্রীড়া সংগঠকের দ্রুত আরোগ্যের অপেক্ষায় গোটা ক্রীড়াঙ্গন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »