সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্ট্যান্ড রিলিজের পর অফিসে বসে ফাইল স্বাক্ষর করছেন রেল উপসচিব
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্ট্যান্ড রিলিজের পর অফিসে বসে ফাইল স্বাক্ষর করছেন রেল উপসচিব

অনলাইন নিউজ: রেলের সম্পত্তি লিজ দিয়ে টাকা আত্মসাৎসহ দুর্নীতির নানা অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্ট্যান্ড রিলিজ করা হয় রেলওয়ে ল্যান্ডস অ্যান্ড বিল্ডিংয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার নাসির উদ্দিন মাহমুদকে। এর পরও আগের অফিসে বসে সন্ধ্যার পর রুমের দরজা আটকে বিভিন্ন গুরুত্বপূর্ণ রেওয়ের ফাইল স্বাক্ষর করছেন।

‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় সরেজমিন কমলাপুর রেলওয়ে ল্যান্ডস অ্যান্ড বিল্ডিংয়ের বিভাগীয় অফিসে গিয়ে এমন কর্মকাণ্ড দেখা যায়।‎
সংশ্লিষ্ট ‎সূত্রে জানা যায়, রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিকের স্বাক্ষরিত প্রেষণ-১ শাখা থেকে পাঠানো এক প্রজ্ঞাপন আদেশে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

‎বদলি আদেশে বলা হয়, আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় সেই তারিখ অপরাহ্ন থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হবেন।

‎বদলির প্রজ্ঞাপনের এ অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব/সচিব, রেক্টর, প্রধান উপদেষ্টার একান্ত সচিব, উপপরিচালক, সিনিয়র সচিবের একান্ত সচিব (জনপ্রশাসন মন্ত্রণালয়)সহ বেশ কয়েকটি দপ্তরে পাঠানো হয়।



‎নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের এক কর্মকর্তা জানান, নাসির উদ্দিন মাহমুদকে বিভিন্ন অপরাধের দায়ে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। কিন্তু তিনি বদলিকৃত অফিসে গিয়ে হাজিরা দিয়ে এসেই আগের অফিসে পূর্বের তারিখ দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে ফাইলগুলো স্বাক্ষর করছেন। আমরা তার ভয়ে কেউ মুখ খুলতে পারছি না। আমাদের মধ্যে দুজনকে ইতোমধ্যে তার রুমে নিয়ে মোবাইলগুলো জব্দ করে রুমের ভিতর থেকে তালা লাগিয়ে এ কাজ করছেন।

‎এ ঘটনায় কমলাপুর স্টেশনের নিচ তলার ভূ-সম্পত্তি অফিসে গিয়ে ভেতরে থেকে দরজা বন্ধ করে রাখতে দেখা যায়। তাকে কয়েক দফায় কল দিয়ে এবং তার ব্যবহৃত মোবাইল নাম্বারে ক্ষুদে বার্তা পাঠিয়ে তার কোনো সাড়া মেলেনি।তবে এ ঘটনায় কমলাপুর রেলওয়ে স্টেশন ভূ-সম্পত্তি অফিসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »