● ●


সংসারের খরচ কমানোর দারুণ ৭ উপায়
প্রকাশ: ২৭ আগস্ট, ২০২২, ১:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সংসারের খরচ কমানোর দারুণ ৭ উপায়

অনলাইন ডেস্ক

সংসারে নানা কারণেই খরচ বাড়তে থাকে। আবার অনেকের আয়ের থেকে ব্যয় বেশি হয়। আর তখনই সংসারে উন্নতি করা কঠিন হয়ে পড়ে। তাই সহজ কিছু উপায়ে সংসারের খরচ কমিয়ে অর্থ সঞ্চয় করুন।

চলুন তবে জেনে নেয়া যাক সংসারের খরচ কমানোর সাতটি দারুণ উপায়-

অনেকেই ক্রেডিট কার্ডে বা মোবাইল ব্যাংকিং এ কেনাকাটা করেন। যা অতিরিক্ত খরচের একটি অন্যতম কারণ। কার্ডে কেনাকাটা শুরু করলে খরচের প্রবাহ কমানো খুব মুশকিল। তাই কার্ডে কেনাকাটা না করে নগদে কেনাকাটা করাই ভালো।

ইলেক্ট্রিসিটি বিল একটা বড় খরচের খাত। সচেতন না হওয়ায় মাস শেষে বড় সড় একটি বিল চলে আসে। তাই যেসব ডিভাইস ব্যবহার করেন সেগুলো ব্যবহার করার পরে বন্ধ করে দিন। এসি রাতে স্লিপ মোডে দিয়ে ২ থেকে ৩ ঘন্টা টাইমারে দিয়ে দিন। এসি কেনার সময় ইনভার্টার এসি কেনার চেষ্টা করুন। রাতে ঘুমানোর আগে বাথরুমের লাইট বন্ধ করেছেন কিনা দেখে নিন।

এসি ব্যবহার করলে এসির তাপমাত্রা ২৫ এর নিচে দেবেন না। ২৫ এ দিয়ে হালকা করে সিলিং ফ্যান চালু করে দিন। এতে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে। মনে রাখবেন এসি চালু হওয়ার সময় অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়। তাই বার বার অন অফ করবেন না। আপনার রুমের পরিমাপ অনুযায়ী এসি কিনুন। বাসায় এলইডি বাল্ব ব্যবহার করুন। তাতে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে ৫০% পর্যন্ত।

বাসায় থাকা অপ্রয়োজনীয় বস্তু বিক্রি করে দিন। প্রতি মাসে কেনা তেলের বোতল, বস্তা, খবরের কাগজ এগুলো একেবারেই অপ্রয়োজনীয়, তাই এগুলো বিক্রি করে দিতে পারেন।

কেনাকাটার ভাউচার অনেকেই সংরক্ষণ করেন না। তবে এখন থেকে সংরক্ষণ করুন। মাস শেষে ভাউচার দেখে আপনার আয় ব্যয় সম্পর্কে ভালো ধারনা লাভ করতে পারেন। এটা দিয়ে কোথায় আপনার খচর বেশি হচ্ছে বা কোথায় আপনার খচর কমানো দরকার সেটা সম্পর্কে ধারনা পাবেন।

অপ্রয়োজনীয় ব্যয় কাট করুন। আপনি যদি অনলাইনে সংবাদ পড়ে থাকেন তাহলে খবরের কাগজ না নেয়াই ভালো। জিমে নিয়মিত না গেলে সদস্যপদ বাতিল করা যেতে পারে। মোবাইল ইন্টারনেট প্যাক ব্যবহার করলে বাসায় ব্রডব্র্যান্ড এর খচর কমাতে পারেন। মোবাইলের ডাটা সব সময় সচল না রেখে কাজ শেষে অফ করে রাখুন। তাতে আপনার ইন্টারনেটের খচর ও কমবে।

বাইরে খাওয়ার অভ্যাস থাকলে তা ত্যাগ করুন। এটা যেমন আপনার স্বাস্থ্যের জন্য খারাপ তেমন আপনার পকেটের জন্যও খারাপ। বাসায় তৈরি করা খাবার খান। অফিসেও বাসায় তৈরি করা খাবার নিতে পারেন। এতে আপনার খরচ অনেকটাই কমে আসবে।

মাসের মাছের বাজার একসঙ্গে করুন। মশলাও পাইকারি দোকান থেকে একবারে কেনার চেষ্টা করুন। তাতে যেমন ফ্রেশ পাবেন, দামেও পাবেন ছাড়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »