● ●


ঢাকা-বরিশাল নৌ রুটে আবারো চালু হলো রোটেশন প্রথা
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঢাকা-বরিশাল নৌ রুটে আবারো চালু হলো রোটেশন প্রথা

নিজস্ব প্রতিবেদক ।।
পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা-বরিশাল নৌপথে চলাচলকারী লঞ্চগুলোতে যাত্রী সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ার পর লঞ্চ মালিকেরা টিকে থাকার জন্য লড়াই করছিলেন। এরপর কেবিন ও ডেকের ভাড়া কমিয়ে দিয়ে যাত্রীদের ফেরাতে চেষ্টা করলে কিছু ঘাটতি পূরণ হয়েছিল। কিন্তু সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বেড়ে যাওয়ায় অবস্থা আরও জটিল আকার ধারণ করে। যাত্রী থাকলেও ব্যয় মিটিয়ে লাভের মুখ দেখা দুরুহ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে এই নৌপথে লঞ্চের সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লঞ্চ মালিকেরা। লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা ঢাকায় এক বৈঠকে মঙ্গলবার সকালে এই সিদ্ধান্ত নেয়। ঢাকার পুরান পল্টনের দারুসসালাম আর্কেডের পঞ্চম তরায় সংস্থার প্রধান কার্যালয়ের মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমদ। এতে উপস্থিত ছিলেন, সংস্থার জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জমান, ঢাকা নদী বন্দর নৌ চলাচল ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মো. মামুন অর রশিদ। সভায় সংস্থার অন্য সদস্য এবং এ নৌপথে চলাচলকারী লঞ্চ মালিকেরা উপস্থিত ছিলেন। সভা সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বরিশাল-ঢাকা নৌপথে এখন থেকে প্রতিদিন ঢাকার সদরঘাট নদী বন্দর থেকে তিনটি এবং বরিশাল নদী বন্দর প্রান্ত থেকে তিনটি লঞ্চ চলাচল করবে। এজন্য বরিশাল-ঢাকা রুটে চলাচকারী ১৮ টি লঞ্চকে ছয়টি টি গ্রুপে ভাগ করে এই রোটেশন প্রথা চালু করা হবে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ঢাকা থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো সকাল ৫ টার আগে বরিশাল নদী বন্দরে পৌছাতে হবে এবং বরিশাল নদী বন্দর থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো সকাল ৬ টার আগে ঢাকা সদরঘাট নদী বন্দরে পৌছাতে হবে। পথিমধ্যে কোনো লঞ্চ অপর কোনো লঞ্চকে ওভারটেক করতে পারবে না। এসব সিদ্ধান্তে একমত পোষণ করে ১৮টি লঞ্চের ১০ জন মালিক যৌথ স্বাক্ষর করেছেন। ঢাকা- বরিশাল নৌ পথে প্রতিদিন নয়টি লঞ্চ চলাচলের অনুমতি থাকলেও এতোদিন ৬ থেকে ৭টি করে লঞ্চ চলাচল করতো। পদ্মা সেতু চালুর ফলে যাত্রী কমে যাওয়ায় এবং এরপর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে ব্যয় বেড়ে যাওয়ায় অজুহাতে এবার লঞ্চের সংখ্যা আরও কমিয়ে নতুন রোটেশন প্রথা চালু করা হলো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »