● ●


সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৯:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী পরিবহণে সড়ক মরণফাঁদে পরিণত করেছে।

দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও কেউ এ সড়ক সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয়রা মঙ্গলবার সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেন।

উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়ানের উত্তরভবানীপুর খেজুরতলা-ঘোষেরহাট এলজিউডি সড়কের উত্তর দিকে উত্তর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন সেল্টারের নির্মাণ কাজ চলছে। এলজিউডি সড়ক থেকে প্রায় এক কিমি দূরে বিদ্যালয়টি।

এডিবি অর্থায়নে নির্মিত ইট-সলিংয়ের সড়ক ছয় মাস ধরে নির্মাণ সামগ্রী পরিবহণ করায় সড়কটি খালখন্দে একবারে নালায় পরিণত হয়েছে। এখন বর্ষার পানি জমে সড়কটি চলাচলের একবারে অযোগ্য হয়ে পড়েছে। এলাকবাসী এই সড়ক দিয়ে মালামাল নেওয়া তো দূরের কথা হেঁটেও যেতে পারছেন না। চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। ছাত্রছাত্রীদের বিদ্যালয় আসতেও কষ্ট হচ্ছে।

উত্তরভবানীপুর গ্রামের বাসিন্দা আব্দুল জলিল ও কবির হোসেনসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে জানান, ভবনের মালামাল রাস্তা দিয়ে নেয়ায় রাস্তার ইট উঠে বড় বড় গর্ত হয়ে গেছে। এখন চলাচল করা যাচ্ছে না। ঠিকাদারের কাছে বললে তারা কোনো গুরুত্ব দিচ্ছে না।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম জানান, উত্তরভবানীপুর সাইক্লোন সেল্টারর নির্মাণসামগ্রী পরিবহণ করতে ওই সড়ক একবারে নালা হয়ে গেছে। সাধারণের চলাচলে অযোগ্য হয়ে পড়েছে।

উপজেলা এলজিইডির উপ-প্রকৌশলী রবীন্দ্রনাথ হালদার জানান, মালামাল পরিবহণ করতে সড়কের ক্ষতি করলে নির্মাণাধীন প্রতিষ্ঠান সড়ক সংস্কার করে দেবে। এলাকাবাসী ওই ঠিকাদারকে চাপপ্রয়োগ করলে সড়ক ঠিক করতে বাধ্য হবে।

তবে ওই ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান এমআরকে (জে.ভি) এন্টারপ্রাইজের সহকারী আকবার আলীর কাছে সড়কের ক্ষতির বিষয় জানতে চাইলে তিনি বলেন, সরকারি রাস্তা সরকারিভাবে ঠিক হবে। তিনি রাস্তা সংস্কারে রাজি নন। তবে এলাকবাসীর দুর্ভোগ লাগবে জরুরি সড়কটি সংস্কার প্রয়োজন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »