● ●


৮ বছর সংসার করার পর স্ত্রী জানলেন- স্বামী পুরুষ নন, নারী!
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৮ বছর সংসার করার পর স্ত্রী জানলেন- স্বামী পুরুষ নন, নারী!

অনলাইন ডেস্ক |
ব্যাপারটা যে এ রকম হবে তা আট বছর আগেও আন্দাজ করতে পারেননি ৪০ বছর বয়সি গুজরাটের এক নারী। তার স্বামী বিরাজ যে আসলে মেয়ে ছিলেন, তা টেরও পাননি। তবে যেই না রহস্য ফাঁস হলো, ওই নারী মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একটুও দেরি না করে ওই নারী সোজা পুলিশের কাছে স্বামীর নামে অভিযোগ দায়ের করলেন। সত্য গোপন করার কারণে স্বামীর পরিবারের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করলেন তিনি।

পুলিশকে ওই নারী জানান, ২০১১ সালে তার প্রথম পক্ষের স্বামীর মৃত্য হয় সড়ক দুর্ঘটনায়। তারপরই বিরাজের সঙ্গে আলাপ, বন্ধুত্ব, প্রেম ও বিয়ে। বিয়ের পর কাশ্মীরে হানিমুনেও গিয়েছিলেন তিনি। তবে সেখানে যৌনতায় লিপ্ত হননি। পরে অবশ্য বিরাজ জানান, রাশিয়ায় থাকাকালীন এক দুর্ঘটনার কবলে পড়ে তার গোপন অঙ্গে চোট লাগে। সেই কারণেই যৌনতায় লিপ্ত হতে পারেন না তিনি। সেখানে থেকেই মহিলার মনে সন্দেহ দানা বাঁধে। ২০২০ সালে মহিলাকে মিথ্যে বলে কলকাতায় এসেছিলেন লিঙ্গ পরিবর্তনের শেষ অস্ত্রোপচার করতে। তারপরেই স্ত্রীকে সব খুলে বলতেই শুরু হয় সমস্যা।

পুলিশের কাছে ওই নারী জানান, বিরাজ তার সঙ্গে অস্বাভাবিক যৌনতায় লিপ্ত হতেন। আর এই অভিযোগেই পুলিশের কাছে করেন গুজরাটের এই মহিলা। গোটা বিষয়টা নিয়ে এখন তদন্ত চালাচ্ছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিরাজ ও তার পরিবারের লোকজনদের। সূত্র : ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »