শনিবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে দু’টি চেয়ার ফাঁকা রেখে গণসমাবেশ শুরু হয়। তবে শুরু হওয়ার কথা ছিল বেলা ২টায়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধি ও দলের নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে ফরিদপুরে এই বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি।
সমাবেশের সভাপতিত্ব করছেন ফরিদপুর নগর বিএপির আহ্বায়ক এ এস এম কাইয়ুম। জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়ার সঞ্চালনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা এখন বক্তব্য দিচ্ছেন।
জানা গেছে, গণসমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এদিকে, হাজার হাজার নেতা-কর্মী পরিবহন ধর্মঘট উপেক্ষা করে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে মাঠ। মাঠের দুই পাশের সড়কজুড়েও নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে।
বিভাগীয় সমাবেশের ২ থেকে ৩ দিন আগেই পাঁচটি জেলার নেতা-কর্মীরা ফরিদপুরে সমাবেশস্থলে অবস্থান নেন। পরিবহন ধর্মঘটের কারণে তারা এই পন্থা অবলম্বন করেছেন। অনেকেই বাড়ি থেকে চিড়া-মুড়ি ও কলা নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। মাঠের মধ্যে তাঁবু টাঙিয়ে চলে আড্ডা ও স্লোগান।
মধ্যরাতে ওই তাঁবুর নিচেই ঘুমিয়ে রাত যাপন করেন নেতা-কর্মীরা। অনেকে চাদর, কাঁথা ও বিছানা নিয়ে রাত কাটান। এছাড়া স্থানীয় লোকজনের বাড়ির উঠান-বারান্দাতেও রাত কাটান সমাবেশে আগত নেতাকর্মীরা।







‘আলো আসবেই’ গ্রুপের সদস্য ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
পশ্চিমবঙ্গে থাকতে অসুবিধা হলে বাংলাদেশে চলে যান, বিনা ভিসায় পাঠাব: দিলীপ ঘোষ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
এক ইনিংসে আট ডিসমিসালের নিয়ে
লিটনের নয়া কীর্তি
চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলের নেতার একান্ত বৈঠক
চট্টগ্রামে ড. ইউনূসের বাড়িতে আগুন
রূপপুরে বিদ্যুৎ উৎপাদন, কেক কেটে আনন্দ উদযাপন কর্মকর্তা-কর্মচারীদের
ইরান যুদ্ধ কি দীর্ঘস্থায়ী অমীমাংসিত সংঘাতে রূপ নিচ্ছে
হাদি হত্যার বিচার চেয়ে সংসদে কাঁদলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
শিল্পাঞ্চলে সহিংসতা ও নাশকতা চলছেই
রাণীশংকৈলে একই জমিতে শিম-আদা চাষে ঝুঁকছেন কৃষকরা
সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ: জেডিপি
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগকে অর্থায়নকারী সাবেক নেতা গ্রেপ্তার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গভীর রাতে বাসে আগুন
ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ওয়ানডে
উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার