বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রাজধানীর আমিন বাজার ব্রিজ এলাকায়ও চেকপোস্ট ও ব্যাপক পুলিশ সদস্যের উপস্থিতি দেখা গেছে।
চেকপোস্ট বসিয়ে ঢাকামুখী দূরপাল্লার যানবাহনগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য চেকপোস্টে তাদের তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। চেকপোস্টে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল থামিয়ে চালক ও যাত্রীদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা। যাত্রীদের কাছে ঢাকায় আসার কারণ জানতে চাওয়া হচ্ছে। যাদের সন্দেহজনক মনে হচ্ছে তাদের আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আগামী শনিবার (১০ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় গণ সমাবেশ করতে চায় দলটি। এ সম্মেলনকে কেন্দ্র করে বা যেকোনো সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাড়তি সতর্কতা নিচ্ছে পুলিশ। যার ধারাবাহিকতায় চেকপোস্টগুলো বসানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, ট্রাফিক ও থানার সমন্বয়ে এ কর্মসূচি গ্রহণ করেছে পুলিশ। তল্লাশি করা হচ্ছে রাজধানীতে প্রবেশকারী প্রাইভেট কার, মোটরসাইকেল, দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহনে।
চেকপোস্ট ও তল্লাশির বিষয়টি নিশ্চিত করেছে দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) মো. আসাদুজ্জামান। তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা এড়াতে আমাদের এ কার্যক্রম চলছে। সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। কাউকে সন্দেহমূলক এখনও আটক করা হয়নি।






‘মাদক-জুয়ার টানব লাগাম, সবার আগে নিজের গ্রাম’ স্লোগানে পীরগাছায় সমন্বয় সভা
যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে: জামায়াত আমির
গাজায় ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ১৮
শিগগিরই টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা হবে
শিশুদের মসজিদমুখী করতে আলজেরিয়ার ‘রিজালুল ফজর’ উদ্যোগ ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে
মজুরির বাড়তি ব্যয় পোশাকশিল্পের ক্রেতাদের সঙ্গে সমন্বয়ের আহ্বান বিজিবিএর
করাচিতে জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন
মাদারীপুরে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, হাতবোমা ও ককটেল বিস্ফোরণ
বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু
রাজধানীর তিতুমীর কলেজের ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ
কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ
কল রেকর্ড ও নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রয় চক্রের এক সদস্য গ্রেপ্তার
খুলনায় চাঁদা না পেয়ে
তিন ব্যবসাপ্রতিষ্ঠানে
গুলি
ছোট পর্দায় ম্যানইউয়ের ম্যাচের সঙ্গে থাকছে রিয়ালের খেলা
পাঠ্যবই মুদ্রণে ৭০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে সিএনজিচালক আহত