● ●


ইসরায়েলি বাহিনীর গুলিতে স্কুলশিক্ষকসহ ২ ফিলিস্তিনি নিহত
প্রকাশ: ১৯ জানুয়ারি, ২০২৩, ৪:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইসরায়েলি বাহিনীর গুলিতে স্কুলশিক্ষকসহ ২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় জেনিন নগরীর দখলকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষকসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর: এপি, আল-আরাবিয়া’র।

জেনিনে ইসরায়েলি দখলদার বাহিনীর অভিযান চলাকালে ৫৭ বছর বয়সী স্কুলশিক্ষক জাওয়াদ ফরিদ বাওয়াকনা বুকে গুলির আঘাতে এবং ২৮ বছর বয়সী মোহাম্মাদ বাসেম জাবারিন পেটের উপরের অংশে গুলি লাগায় নিহত হন। এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি।

এএফপি জানায়, জেনিনের ঘটনায় পশ্চিম তীরে এ মাসে নিহত ফিলিস্তিন নাগরিকের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়ালো। এদের মধ্যে বেসামরিক নাগরিক ও সশস্ত্র যোদ্ধা রয়েছে। এদের অধিকাংশ ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন।

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর পশ্চিমতীর দখল করে নেয় ইসরায়েল।

২০০৫ সাল থেকে জাতিসংঘ রেকর্ড রাখা শুরু করার পর থেকে পশ্চিম তীরের জন্য ২০২২ সাল ছিল সবচেয়ে ভয়াবহ একটি বছর। এএফপি’র তথ্য অনুযায়ী, গত বছর ইসরায়েল ও ফিলিস্তিনজুড়ে পাল্টাপাল্টি সহিংসতায় কমপক্ষে ২০০ ফিলিস্তিনি ও ২৬ ইসরায়েলি নাগরিক নিহত হন। এ সময়ের মধ্যে বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটে পশ্চিমতীরে। গাজায় তিন দিনের সংঘাতে ৪৯ জন ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »