● ●


অনৈতিক সম্পর্কের অভিযোগ, এক পুলিশ কনস্টেবলকে প্রবাসীর স্ত্রীর সাথে বিয়ে
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ৩:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অনৈতিক সম্পর্কের অভিযোগ, এক পুলিশ কনস্টেবলকে প্রবাসীর স্ত্রীর সাথে বিয়ে

বিডি ২৪ নিউজ অনলাইন: গাইবান্ধার সুন্দরগঞ্জে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল ও গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাহাটা গ্রামের মো. ইমরুল কায়েস ধুমাইটারী গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে ফেলে এবং রাতভর আটক করে রাখে। ওই গৃহবধূ ওই মোছাঃ মৌসুমি আক্তার ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী এরশাদুল হকের স্ত্রী।

রাতভর আটক রাখার পর শুক্রবার (২৪ অক্টোবর) সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে মৌসুমি আক্তার ও পুলিশ কনস্টেবল ইমরুল কায়েসের বিয়ে সম্পন্ন করা হয়।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই ওই কনস্টেবল ও গৃহবধূর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক চলছিল। স্বামী প্রবাসীর অনুপস্থিতিতে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, বিভিন্ন মাধ্যমে ঘটনা শুনেছি। অভিযোগ না থাকায় কোনো ব্যবস্থা নেয়া হয়নি। অভিযুক্ত পুলিশ সদস্য অন্য থানার।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »