● ●


শোক ও শ্রদ্ধায় জাতীয় প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণ
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ২:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শোক ও শ্রদ্ধায় জাতীয় প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণ

গত এক বছরে প্রয়াত সব সদস্যকে শোক আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে জাতীয় প্রেসক্লাব। এই আয়োজনে প্রেসক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য ও সাংবাদিক নেতারা বলেন, গত এক বছরে জাতীয় প্রেসক্লাবের ২৩ জন সদস্যের মৃত্যু হয়েছে। তাঁদের প্রস্থানে শুধু জাতীয় প্রেসক্লাবে শূন্যতার সৃষ্টি হয়নি, একই সঙ্গে দেশের সাংবাদিকতা ও গণমাধ্যমের অগ্রযাত্রায় অপূরণীয় ক্ষতি হয়েছে।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে গত এক বছরে (২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে এ বছরের ২ অক্টোবর পর্যন্ত) প্রয়াত সদস্যদের স্মরণে আলোচনা সভা আয়োজন করা হয়।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে সভার শুরুতে প্রয়াত সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। ২০ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু হবে ১৭ অক্টোবর থেকে।

সভার সঞ্চালক জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া প্রয়াত সদস্যদের সংক্ষিপ্ত পরিচিত তুলে ধরেন। তাঁরা হলেন—নিখিল মানখিন, আখতার হোসেন মাসুদ, আবদুল হালিম চৌধুরী, ইব্রাহিম আজাদ, প্রশাস্ত ঘোষাল, জাকারিয়া কাজল, আলী মামুদ, সালিম সামাদ, আর এম দেবনাথ, খন্দকার গোলাম আজাদ, এ এস এম হাবিবুল্লাহ, গোলাম কিবরিয়া, তালুকদার হারুন, আল মুজাহিদী, শাহেদ কামাল, মোহাম্মদ শাহজাহান, মৃণাল কৃষ্ণ রায়, নূরুল হাসান খান, রফিক উল্লাহ শিকদার, খালেদ হায়দার, কাজিম রেজা, আমিরুল মোমেনীন ও তৌফিক ইমরোজ খালিদী।

এ সময় দৈনিক যুগান্তরের সম্পাদক ও প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার বলেন, প্রয়াত সদস্যদের মধ্যে অনেকেই ছিলেন নক্ষত্রের মতো উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী। সাংবাদিকতার পাশাপাশি অনেকের মধ্যে ছিল অনন্য গুণ, সৃজনশীলতা। তাঁরা তাঁদের সেই গুণের আলোয় সমাজকে আলোকিত করেছেন। তরুণ প্রজন্মের সাংবাদিকেরা তাঁদের আদর্শে উজ্জীবিত হবে।

প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের লেখনীতে দেশের সংবাদমাধ্যম সমৃদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী। তিনি বলেন, ক্লাবকে তাঁদের অনেকেই প্রকৃতপক্ষে ‘সেকেন্ড হোম’ হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁদের পদচারণে ক্লাব মুখর থাকত। অনেকে ক্লাব পরিচালনায় অক্লান্ত পরিশ্রম করেছেন। তাই তাঁদের চলে যাওয়া পরিবারের সদস্যদের কাছে যেমন গভীর শোকাবহ, তেমনি ক্লাবের সব সদস্যের কাছেও বেদনাদায়ক।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, প্রয়াত সদস্যদের মধ্যে অনেকে ছিলেন প্রবীণ সাংবাদিক। তাঁরা কেবল পেশাগত ক্ষেত্রেই বিশিষ্ট ছিলেন না; দেশের ইতিহাস–সংস্কৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তাঁদের কাছ থেকে তরুণদের অনেক কিছু শেখার ছিল।

জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা বলেন, সাংবাদিকদের সংগ্রামী জীবন। এ পেশায় আর্থিক সংকটসহ নানা অনিশ্চয়তা আর ঝুঁকি রয়েছে। এসবের মধ্য দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত রেখে গেছেন প্রয়াত সাংবাদিকেরা।

আলোচনায় আরও অংশ নেন জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এ কে এম মহসীন, মোমিন হোসেন, শাহনাজ বেগম, প্রবীণ সদস্য শেখ এনামুল হক, মাহবুবুর রহমান, শিরিন সুলতানা, মোশাররফ হোসেন ও কাজিম রেজার মেয়ে ফারহানা রেজা।

সভাপতির বক্তব্যে হাসান হাফিজ বলেন, ‘সাংবাদিকতা পেশার মর্যাদা বৃদ্ধি ও ধারাবাহিক চর্চায় প্রয়াত সাংবাদিকদের অনেকেই ছিলেন অগ্রসৈনিক। তাঁদের সুকৃতি আমরা গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব।’

আলোচনার পর জাতীয় প্রেসক্লাবের পেশ ইমাম মাওলানা মনিরুজ্জামানের পরিচালনায় প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »