● ●


সাহিত্যে নোবেলজয়ী অ্যান কার্সনের সঙ্গে মেরিলিন মনরোর কী সম্পর্ক
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাহিত্যে নোবেলজয়ী অ্যান কার্সনের সঙ্গে মেরিলিন মনরোর কী সম্পর্ক

২০২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যে নতুন ধারা তৈরি করেছেন তিনি। তাঁর সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। অ্যান কার্সনের সঙ্গে রয়েছে মেরিলিন মনরোর একটি বিশেষ যোগ।

মেরিলিন মনরোকে নিয়ে পৃথিবীতে কম লেখা হয়নি। হলিউডের স্বর্ণযুগের এই কিংবদন্তি তারকার জীবন, সৌন্দর্য, প্রেম, একাকিত্ব ও রহস্যময় মৃত্যু ঘিরে তৈরি হয়েছে অনেক বই, সিনেমা ও গবেষণা। কিন্তু মেরিলিনকে যখন প্রায় আড়াই হাজার বছর আগের গ্রিক পুরাণের এক নারীর সঙ্গে পাশাপাশি বসান একজন সাহিত্যিক, তখন গল্পটি হয়ে ওঠে অন্য রকম।

কার্সনের যে গুরুত্বপূর্ণ কাজ নিয়ে কথা হচ্ছে সেটা হলো ‘নর্মা জিন বেকার অব ট্রয়’। সিনেমার ভক্ত মাত্রই জানেন নর্মা জিন বেকার ছিল মেরিলিন মনরোর আসল নাম। ২০১৯ সালে মঞ্চে আসা এই কাব্যনাট্যে কারসন একদিকে রেখেছেন মেরিলিন মনরোকে, অন্যদিকে গ্রিক পুরাণের হেলেন অব ট্রয়কে। দুই নারী দুই ভিন্ন সময়ের মানুষ—একজন প্রাচীন গ্রিসের পৌরাণিক চরিত্র, অন্যজন বিংশ শতকের হলিউডের সবচেয়ে আলোচিত তারকাদের একজন।

কিন্তু কারসনের চোখে তাঁদের মধ্যে একটি গভীর মিল রয়েছে: সৌন্দর্য ও আকর্ষণের কারণে তাঁরা দুজনই নিজেদের সময়ের মানুষের কল্পনা, আকাঙ্ক্ষা ও পুরুষতান্ত্রিক দৃষ্টির কেন্দ্রে পরিণত হয়েছিলেন।

হেলেনকে গ্রিক পুরাণে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। তাঁর সৌন্দর্যকে কেন্দ্র করে ট্রয়ের যুদ্ধের কাহিনি তৈরি হয়েছে। অন্যদিকে মেরিলিন মনরো ছিলেন হলিউডের ‘সেক্স সিম্বল’, যাঁর আবেদনময়ী ইমেজ তাঁকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছিল। কিন্তু দুজনের ক্ষেত্রেই একটি বিষয় লক্ষণীয়—তাঁদের নিজেদের ব্যক্তিসত্তার চেয়ে তাঁদের সৌন্দর্য ও অন্যের চোখে তাঁদের আকর্ষণ অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

কার্সনের ‘নর্মা জিন বেকার অব ট্রয়’ মূলত সেই জায়গাটিকেই প্রশ্ন করে। ২০১৯ সালে নিউইয়র্কের দ্য শেডের গ্রিফিন থিয়েটারে এটি মঞ্চস্থ হয়। অভিনয় করেছিলেন বেন উইশ ও সোপ্রানো রেনে ফ্লেমিং; পরিচালনা করেছিলেন কেটি মিচেল।

অ্যান কার্সনের সাহিত্যজগৎ মূলত প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য, পুরাণ ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাঁর বহুল আলোচিত বইগুলোর মধ্যে রয়েছে ‘ইরোস দ্য বিটারসুইট’, ‘অটোবায়োগ্রাফি অব রেড’ ও ‘মেন ইন দ্য অফ আওয়ার্স’। তিনি কবিতা, গদ্য, নাটক, অনুবাদ ও সমালোচনাকে একসঙ্গে মিশিয়ে লেখার জন্য পরিচিত।

রয়টার্স ও দ্য গার্ডিয়ান অবলম্বনে




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »