আজ রোববার গণভবন থেকে খুলনা ও বরিশাল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এ প্রণোদনার ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংক কৃষি খাতে পাঁচ হাজার কোটি টাকার নতুন একটি স্কিম গঠন করবে। এখানে শুধু কৃষি খাতে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা ফান্ড তৈরি করব। এখানে সুদের হার হবে সর্বোচ্চ ৫ শতাংশ।’ তিনি জানান, এই তহবিল থেকে গ্রামাঞ্চলে যাঁরা ক্ষুদ্র ও মাঝারি চাষি, তাঁদের দেওয়া হবে। যাঁরা পোলট্রি, কৃষি ফার্ম, ফলমূল, মসলাজাতীয় খাদ্যপণ্য উৎপাদন করবেন, তাঁরা এখান থেকে ঋণ নিতে পারবেন, যাতে উৎপাদন বৃদ্ধি পায় এবং সরবরাহ হয়।
কৃষিপ্রধান দেশ হিসেবে কৃষিকাজ অব্যাহত রাখার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই ক্ষেত্রে আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। কিছুদিনের মধ্যে বোরো ধান উঠবে। আর কৃষক যেন এই ফসলের ন্যায্য দাম পায়, সেদিকে লক্ষ্য রেখে খাদ্য মন্ত্রণালয় গতবারের চেয়ে বেশি এবার ধান চাল ক্রয় করবে। দুই লাখ মেট্রিক টন বেশি ক্রয় করবে।’
প্রধানমন্ত্রী জানান, সারের ভর্তুকি বাবদ ৯ হাজার কোটি টাকা, কৃষিতে যান্ত্রিকীকরণের জন্য ১০০ কোটি টাকা, বীজের জন্য ১৫০ কোটি টাকা এবং কৃষকদের জন্য আরও ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে, করোনাভাইরাস সারা বিশ্বকে এমনভাবে নাড়া দিয়েছে, এখানে কিন্তু খাদ্যাভাব মারাত্মকভাবে দেখা দিতে পারে। কিন্তু বাংলাদেশে আমাদের মাটি আছে, মানুষ আছে। আমাদের মাটি উর্বর। আমরা কিন্তু নিজেদের চাহিদা পূরণ করে অনেককে সাহায্য করতে পারব যদি আমরা যথাযথভাবে খাদ্য উৎপাদন করতে পারি। সেই উৎপাদন করতে যাতে দেশের মানুষ কষ্ট না পায়। কারও জমি যেন অনাবাদি না থাকে।’ তিনি আরও বলেন, দুর্যোগ আসে, কিন্তু সেটা সাহসের সঙ্গে মোকাবিলা করতে হয়।
বাংলা নববর্ষে বাইরে জনসমাগম করে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘অনেকেই কথা শুনতে চান না। যার কারণে সংক্রমিত হয়। অনেকগুলো জেলায় সংক্রমিত হয়েছে। এটা যেন না বাড়ে, সে জন্য ব্যবস্থা নিতে হবে। পয়লা বৈশাখের সব অনুষ্ঠান বন্ধ থাকবে। পরিবার উৎসব নিয়ে করুন।’
শেখ হাসিনা বলেন, খাদ্যশস্য যা উৎপাদন করা হচ্ছে, সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করা বা যাঁরা ধান কাটতে যাবেন, তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য প্রশাসন–পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। কাজ একেবারে বন্ধ থাকবে না।
নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত। এ ছাড়া ডিজিটাল বাংলাদেশে কিছু কিছু উদ্যোগও নেওয়া যেতে পারে মানুষের বাসায় জিনিস পৌঁছে দেওয়ার। এতে কিছু লোকের কর্মসংস্থানও হবে। হাটবাজার পুরোপুরি বন্ধ না রেখে বড় মাঠ বা খোলা দেখে নির্দিষ্ট জায়গায় দূরত্ব বজায় রেখে সপ্তাহে এক দিন অন্তত করা যেতে পারে বলে জানান প্রধানমন্ত্রী। এতে অনেক মানুষের ভিড় যেন না হয়, সেদিকে লক্ষ রাখতে বলেছেন।






নজরুলের কণ্ঠ থেমে গিয়েছিল, তাঁর কথা আমরা কতটা শুনেছি
সৌদির কারাগারে সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দী
বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশনে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা, পুলিশে দিল ছাত্রদল
ওয়ানডেতে হেরে যাওয়া ম্যাচে সর্বোচ্চ রান কাদের
নজরুলের কণ্ঠ থেমে গিয়েছিল, তাঁর কথা আমরা কতটা শুনেছি
প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে তরুণ নিখোঁজ, ৪১ ঘণ্টা পর পাওয়া গেল মরদেহ
দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য
সৌদিতে ‘দণ্ডপ্রাপ্তদের’ তালিকায় আরও ২০ বাংলাদেশি, নজরুল-সুইটির মতো তাঁদের শাস্তিও জানায়নি
৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে অফিসার পদের প্রবেশপত্র প্রকাশ
চতুর্থ শ্রেণিতে পড়া মেয়ের হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা
আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তি করছেন স্কালোনি, থাকবেন কত দিন
এবার নেটফ্লিক্সে আসছেন ওসি হারুন, ‘বোহেমিয়ান ঘোড়া’ দৌড়াবে ‘শাদি কা সিয়াপ্পা’ হয়ে
চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার
পকেট ফাঁকা, সমস্যা নেই, তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে অর্থ নিয়ে উধাও ছিনতাইকারীরা
৪২৯ রান করেও হারল ইংল্যান্ড, রান তাড়ায় অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে একাধিক পদে চাকরি, বেতন ২ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত
সড়কে দুর্ঘটনা প্রতিরোধে দিনাজপুর বন্ধুসভার উদ্যোগ