● ●


কারা আছেন হকির চ্যাম্পিয়ন্স ট্রফির দলে
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কারা আছেন হকির চ্যাম্পিয়ন্স ট্রফির দলে

২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারতের জলন্ধর ও মোহালিতে অনুষ্ঠিত হবে হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্ট সামনে রেখে আগামী বুধবার ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ পুরুষ হকি দলের প্রশিক্ষণ ক্যাম্প। এ প্রতিযোগিতার জন্য আজ ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে হকি ফেডারেশন। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পিটার গেরহার্ড।

ঘোষিত দলে নতুন মুখ তৈয়ব আলী, মো. আবদুল্লাহ ও তানভীর রহমান। এই তিন খেলোয়াড়ের কেউই এখনো জাতীয় দলের হয়ে খেলেননি। তৈয়ব আলী ও মো. আবদুল্লাহ গত মাসে চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে খেলেছেন। আর তানভীর রহমান অংশ নিয়েছিলেন ২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত জুনিয়র বিশ্বকাপে।

এদিকে জাতীয় দলে আবার ডাক পেয়েছেন মেহরাব হাসান, নুরুজ্জামান নয়ন, আবেদ উদ্দিন ও নাহিয়ান শুভ। এই চার খেলোয়াড় সর্বশেষ জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশের দলে ছিলেন না।

এশিয়ান গেমসে সপ্তম হওয়ায় বাংলাদেশের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার কথা ছিল না। তবে পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় সুযোগ পেয়েছে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় এর আগে মাত্র একবার অংশ নিয়েছিল বাংলাদেশ। ২০২১ সালে প্রিলিমিনারি রাউন্ডে চারটি ম্যাচ খেলে সব কটিতেই হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

এবার বাংলাদেশের সঙ্গে টুর্নামেন্টে অংশ নেবে ভারত, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন। ২৭ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দল

বিপ্লব কুজুর, আশরাফুল হক, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম, মেহরাব হাসান, ওবায়দুল হোসেন, খালেদ মাহমুদ, পুষ্কর খিসা, রকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফারহাদ আহমেদ, রোমান সরকার, নুরুজ্জামান নয়ন, রাসেল মাহমুদ, সোহানুর রহমান, আবেদ উদ্দিন, তৈয়ব আলী, তানভীর রহমান, মো. আবদুল্লাহ, মাহমুদ হাসান, নাহিয়ান শুভ, আরশাদ হোসেন, শহিদুর রহমান ও দ্বীন ইসলাম।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »