● ●


স্থবিরতা পেরিয়ে এগিয়ে চলার গল্প: ‘বরফ গলা নদী’ নিয়ে পাঠচক্র
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্থবিরতা পেরিয়ে এগিয়ে চলার গল্প: ‘বরফ গলা নদী’ নিয়ে পাঠচক্র

কথাসাহিত্যিক জহির রায়হানের উপন্যাস ‘বরফ গলা নদী’ নিয়ে পাঠচক্রের আসর করেছে দিনাজপুর বন্ধুসভা। ৯ অক্টোবর বিকেলে শহরের দয়ানন্দ সাধারণ গ্রন্থাগারে এই আসর বসে।

পাঠচক্রে বন্ধুসভার সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায়ের সঞ্চালনায় পাঠ আলোচনায় উপন্যাসের কাহিনি, চরিত্র, পারিবারিক সম্পর্ক, সমাজবাস্তবতা ও জীবনসংগ্রামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বন্ধুরা।

‘বরফ গলা নদী’ উপন্যাসে নিম্নমধ্যবিত্ত একটি পরিবারের অর্থনৈতিক সংকট, পারিবারিক টানাপোড়েন ও নাগরিক জীবনের বাস্তব চিত্র ফুটে উঠেছে। পাঠচক্রে অংশগ্রহণকারীরা উপন্যাসের বিভিন্ন চরিত্র ও ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে নিজেদের মতামত তুলে ধরেন। অর্থনৈতিক অনিশ্চয়তা ও পারিবারিক দায়বদ্ধতা কীভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে, তা নিয়েও আলোচনা হয়।

উপন্যাসের শিরোনামের তাৎপর্য নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা। তাঁদের আলোচনায় জীবনের স্থবিরতা ও সংকট পেরিয়ে এগিয়ে যাওয়ার ভাবনা উঠে আসে। আলোচনায় অংশ নেন বন্ধুসভার বন্ধু আতিক ও সজিব এবং গ্রন্থাগারের সদস্য তুলি, সুইটি, দৃষ্টি ও অন্যরা।

দিনাজপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায় বলেন, ‘নিয়মিত বই পড়া ও পাঠচক্রে অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান ও চিন্তাশক্তির বিকাশ ঘটে। অন্যের মতামত শোনা, নিজের ভাবনা প্রকাশ করা এবং যুক্তিনির্ভর আলোচনায় অংশ নেওয়ার দক্ষতাও বাড়ে। শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা ও মুক্তচিন্তার চর্চা বাড়াতে পাঠচক্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »