● ●


শান্ত–মারিয়াম ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগে বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শান্ত–মারিয়াম ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগে বিজ্ঞপ্তি

শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে উপাচার্য পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী অধ্যাপক হতে হবে। প্রার্থীর পিএইচডি বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি বা সি গ্রেড গ্রহণযোগ্য হবে না।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা, একাডেমিক প্রশাসন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় সম্মিলিতভাবে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অধ্যাপক হিসেবে উল্লেখযোগ্য অভিজ্ঞতা থাকতে হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, সহ–উপাচার্য, অনুষদ বা স্কুলের ডিন কিংবা সমপর্যায়ের জ্যেষ্ঠ একাডেমিক নেতৃত্বের পদে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী।

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ট্রাস্ট, প্লট–০৬, রোড/অ্যাভিনিউ–০৬, সেক্টর–১৭/এইচ–১, উত্তরা, ঢাকা–১২৩০।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »