● ●


৪৫তম বিসিএস: চাকরি না হলে ‘আত্মাহুতি’র হুমকি গেজেটে বাদ পড়াদের
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৪৫তম বিসিএস: চাকরি না হলে ‘আত্মাহুতি’র হুমকি গেজেটে বাদ পড়াদের

৪৫তম বিসিএসে পিএসসি থেকে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা আগামী শনিবার সকাল ১০টার মধ্যে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন। এই সময়ের মধ্যে যৌক্তিক সমাধান না হলে ওই দিন রাজধানীর শাহবাগে ‘আত্মাহুতির’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

মানববন্ধনে গেজেট থেকে বাদ পড়া চাকরিপ্রত্যাশীরা অভিযোগ করেন, সব ধাপ পেরিয়ে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও তাঁদের গেজেটভুক্ত করা হয়নি। বাদ পড়া প্রার্থীদের বড় অংশই ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারিতে সক্রিয় ছিলেন। তাঁদের কারও বিরুদ্ধেই কোনো ফৌজদারি বা রাষ্ট্রবিরোধী অভিযোগ নেই।

গেজেটবঞ্চিত নূরে আলম নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তিনি ৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে সুপারিশ পেয়ে বর্তমানে সহকারী পরিচালক পদে কর্মরত। কিন্তু ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশ পেলেও এবার তাঁকে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। ৪৪তম বিসিএসের চাকরির ক্ষেত্রে ছাড়পত্র পেলেও ৪৫তমে কীভাবে তিনি বাদ পড়লেন, সরকারের কাছে সেই ব্যাখ্যা দাবি করেন তিনি।

আরেক প্রার্থী একরাম গাজী হৃদয় বলেন, প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েও তিনি গেজেটবঞ্চিত হয়েছেন। তিনি বলেন, এখানে উপস্থিত কারও বিরুদ্ধেই কোনো মামলা বা অপরাধের রেকর্ড নেই। রাজনৈতিক কারণে কাউকে বঞ্চিত না করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, অবিলম্বে তা বাস্তবায়ন করে সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে।

গতকাল বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৫তম বিসিএসের গেজেট জারি করে। এতে পিএসসির সুপারিশ করা ১ হাজার ৮০৭ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়। সে হিসাবে পিএসসির সুপারিশ করা প্রার্থীদের মধ্যে বাদ পড়েছেন ১০৫ জন। তবে আন্দোলনকারীরা বলেছেন, স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত অনেকে পরবর্তী প্রক্রিয়ায় অংশ নেননি। আবার কারও কারও কাগজপত্রে সমস্যা ছিল। সবকিছু ঠিক থাকার পরে ৫৪ জনকে বাদ দেওয়া হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »