
মুগডাল আধা কাপ সাবুদানা ৩ টেবিল চামচ দুধ ১ কেজি নারকেল কোরানো ১ কাপ চিনি ১/২ কাপ বা স্বাদ মতো এলাচ ৩/৪ টা তেজপাতা ১ টা ঘি ২ টেবিলচামচ কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি ৩ টেবিল চামচ জাফরান ১ চিমটি
মুগডাল হালকা ভেজে নিন সুগন্ধ বের হওয়া পর্যন্ত। এরপর ভালোভাবে ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। সাবুও ধুয়ে নিন।
এবার একটি পাত্রে ঘি দিয়ে তাতে বাদাম ভেজে তুলে রেখে সেই ঘিতেই ডাল দিয়ে কিছু সময় নেড়ে নিন। এবার দুধ দিয়ে ফুটতে দিন। দুধ ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে দিন।
তারপর সাবুদানা, নারকেল কোরা, তেজপাতা, এলাচ দিয়ে দিন। নেড়ে চেড়ে রান্না করুন ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে এলে বাদামকুচি ও জাফরান দিয়ে নামিয়ে নিন। এরপর ঠান্ডা করে আপনার পছন্দনীয় পাত্রে পরিবেশন করুন।