● ●


মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে সৌদি আরব ছাড়ার নির্দেশ
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে সৌদি আরব ছাড়ার নির্দেশ

সৌদি আরব থেকে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক প্রাণঘাতী হামলার মুখে রয়েছে সৌদি আরব। এমন প্রেক্ষাপটে গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নির্দেশের কথা জানাল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন।

.এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১, আহত ৮.

টমি পিগট বলেছেন, ইরানের সমর্থনপুষ্ট হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ক্রমেই বেশি শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে। এর মধ্যে দেশটির বেসামরিক বিমানবন্দরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলাও রয়েছে। এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হচ্ছেন। পাশাপাশি যাতায়াতব্যবস্থায় মারাত্মক বিঘ্ন ঘটছে।

টমি পিগট আরও বলেন, ‘মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।’

মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার ও বাহরাইন থেকেও মার্কিন দূতাবাসের কিছু কর্মীর পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হচ্ছে।

.হুতিদের ঠেকাতে আবার একজোট সৌদি আরব-আমিরাত: ইয়েমেন যুদ্ধ নিতে পারে নতুন মোড়.

তবে টমি পিগট জোর দিয়ে বলেছেন, বুধবারের নির্দেশটি শুধু সৌদি আরবে মার্কিন দূতাবাসের যেসব কর্মীর আপাতত থাকা জরুরি নয়, তাঁদের ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য।

চলতি মাসে সৌদি আরবে প্রায় প্রতিদিনই হামলা চালিয়েছে হুতিরা। এর মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাও রয়েছে। কয়েক বছরের মধ্যে এটি ছিল সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা। হুতিদের সঙ্গে সৌদি আরবের যুদ্ধের তীব্রতা বাড়ার মধ্যেই এসব হামলা হচ্ছে।

বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, একটি তেল স্থাপনা লক্ষ্য করে আসা একটি ড্রোন প্রতিহত করা হয়। এরপর এর ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘হামলার চেষ্টায় দুজন নিহত হয়েছেন। তাঁদের একজন ফিলিপাইনের, অন্যজন নেপালের নাগরিক। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।’

.রিয়াদকে আর নিরাপদ মনে করছে না প্রবাসীরা, হুতিদের হামলায় সৌদির ভাবমূর্তি প্রশ্নের মুখে.

তবে সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে অবস্থিত সৌদির শায়বা তেলক্ষেত্র লক্ষ্য করে ড্রোনটি কারা পাঠিয়েছে, তা জানায়নি মন্ত্রণালয়।

এর আগে বুধবার ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, তারা ছয়টি ড্রোন প্রতিহত করেছে।

সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মাম বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির উড়োজাহাজ চলাচলবিষয়ক কর্মকর্তারা।

গত জুনে ইয়েমেনের গৃহযুদ্ধে চার বছর ধরে চলা যুদ্ধবিরতির অবসান ঘটে। এতে ২০১৪ সালে শুরু হওয়া সংঘাত আবার তীব্র হয়ে ওঠে। ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে আসছে।

.প্রতিরক্ষায় শত শত কোটি কোটি ডলার খরচ করেও কেন হুতিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি আরব




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »