● ●


হাত-পা বেঁধে ঝোপে ফেলে রাখা হয় তাঁতী দল নেতাকে, গোঙানির শব্দ শুনে উদ্ধার
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হাত-পা বেঁধে ঝোপে ফেলে রাখা হয় তাঁতী দল নেতাকে, গোঙানির শব্দ শুনে উদ্ধার

রাতের আঁধারে ঝোপের ভেতর থেকে ভেসে আসছিল গোঙানির শব্দ। পাশের সড়ক দিয়ে চলাচল করা পথচারীরা তা শুনতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঝোপে তল্লাশি চালায় পুলিশ। দেখা যায়, হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় ঝোপের ভেতরে পড়ে রয়েছেন এক যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

গতকাল শুক্রবার রাতে এমনই ঘটনা ঘটেছে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাফেজিয়া ভাঙার তাকিয়া এলাকায়। উদ্ধার হওয়া যুবকের নাম মো. আবদুল্লাহ আল আমিন (৩০)। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের লোকুর দোকানসংলগ্ন আলী আজ্জম মৃধা বাড়ির বাসিন্দা।

.

জাতীয়তাবাদী তাঁতী দলের সোনাগাজী উপজেলা শাখার সদস্যসচিব পদে রয়েছেন উদ্ধার হওয়া যুবক মো. আবদুল্লাহ আল আমিন। পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন আল আমিন। তাঁর নিখোঁজের বিষয়ে গত শুক্রবার দুপুরে সোনাগাজী থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, গত বুধবার বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় সোনাগাজী বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন আল আমিন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। ওই দিন রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে দুটি মুঠোফোন নম্বরই বন্ধ পাওয়া যায়।

আল আমিনের চাচা আবদুল হক নোমান বলেন, আল আমিনকে উদ্ধারের বিষয়টি শুক্রবার মধ্যরাতে পুলিশ তাঁদের জানায়। আল আমিনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তিনি ঠিকভাবে কথা বলতে পারছেন না। সুস্থ হওয়ার পর আল আমিনের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

.

সোনাগাজী উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আবদুল হক নোমান বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আল আমিনের বিরুদ্ধে ২১টি মামলা হয়েছিল। এর মধ্যে একটি মামলায় তাঁর আট বছরের কারাদণ্ড হয়’। তিনি আরও বলেন, ‘আল আমিনকে কারা তুলে নিয়ে গেছে, কারা তাঁকে ঝোপে ফেলে রাখল তা তদন্ত করে ঘটনায় জড়িতদের দ্রুত আটকের দাবি জানাই।’

নিখোঁজ আল আমিনকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন ফেনীর সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান। তিনি বলেন, ঘটনার তথ্য অনুসন্ধানে কাজ করছে পুলিশ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »