● ●


‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি

‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ ও ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ পরপর ফেসবুকে এমন দুটি পোস্ট দেখে পুলিশসহ অন্যরা ছুটে যান সহকারী কমিশনারের (এসিল্যান্ড) বাসায়। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

এরপর জামালগঞ্জ উপজেলার ‘অসুস্থ’ এসিল্যান্ড আরিফুর রহমানকে নেওয়া হয় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে। পরে নেওয়া হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে গেছেন পরিবারের সদস্যরা।

আরিফুর রহমান প্রায় দুই মাস হয় জামালগঞ্জে এসিল্যান্ডের দায়িত্ব পালন করছেন। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে বসবাস করেন।

.

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদকের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। মুঠোফোনে তিনি বলেন, এসিল্যান্ড মানসিকভাবে খুবই অসুস্থ। কাল রাতে উপজেলার সদরে যা ঘটেছে, তা সবাই দেখেছেন।

ফেসবুক পোস্টে কেন এসিল্যান্ড আপনার কথা লিখলেন, এমন প্রশ্নে শিল্পী রানী মোদক বলেন, ‘এটা আমারও প্রশ্ন। আমি নিজেও বুঝতে পারছি না। পোস্ট দেওয়ার ছয় মিনিট আগেও তিনি আমার বাসায় ছিলেন। উনি সুস্থ হয়ে ফিরে আসার পর কথা বলি, এরপর সংবাদ সম্মেলনে করে বিস্তারিত জানাব।’

.

ঘটনার বর্ণনা দিয়ে ইউএনও জানান, গতকাল শুক্রবার এসিল্যান্ডের তিন বছর বয়সী মেয়ের জন্মদিন ছিল। রাতে স্ত্রীসহ এসিল্যান্ড তাঁর (ইউএনও) বাসায় জন্মদিনের কেক কাটার আয়োজন করেছিলেন। বাসা থেকে বের হয়েই তিনি ফেসবুকে পোস্ট দেন। এরপর অনেকেই এসিল্যান্ডের বাসায় যান। পুলিশও আসে। বাসায় গিয়ে দেখা যায়, তিনি অস্বাভাবিক আচরণ করছেন। তখন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকও আসেন। তাঁকে ওষুধ দেওয়ার পরও তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। তখন স্ত্রী তাঁকে সিলেটে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাতেই থাকে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ওই হাসপাতালের চিকিৎসকের পরামর্শে আজ শনিবার স্ত্রীসহ পরিবারের লোকজন তাঁকে ঢাকায় নিয়ে রওনা হয়েছেন। তিনটার দিকে ঢাকায় পৌঁছানোর কথা।

এসিল্যান্ড আরিফুর রহমানের স্ত্রীর বরাত দিয়ে ইউএনও জানতে পেরেছেন, আরিফুরের মানসিক সমস্যা আগে থেকেই। এ ছাড়া তিন দিন আগে জামালগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই লাশ দেখার পর থেকেই নাকি তিনি ট্রমাগ্রস্ত হয়ে পড়েছেন। ওই অবস্থাতেই গতকাল রাতে এসিল্যান্ড একজন আনসার সদস্যকে মারধর করেন। তাঁর (ইউএনও) মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। রাস্তায় যাঁকেই পেয়েছেন তাঁর সঙ্গেই অসৌজন্যমূলক আচরণ করেছেন।

.

ফেসবুকে এসিল্যান্ডের পোস্ট দেখে তাঁর বাসায় গিয়েছিলেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী। তাঁর ভাষ্য, এসিল্যান্ড আরিফুরকে মানসিক বিকারগ্রস্ত মনে হয়েছে। তখন সাংবাদিক, জনপ্রতিনিধিসহ আরও অনেকে সেখানে ছিলেন। স্ত্রীর কথামতো এসিল্যান্ডকে একটা ঘুমের ওষুধ এনে খাওয়ানো হয়। কিন্তু এটির পাওয়ার কম থাকায় কাজ হচ্ছিল না। এরপর একটি ইনজেকশনের দিতে বলা হলেও সেটি পাওয়া যায়নি। এরপর রাত একটার দিকে তাঁকে সিলেটে পাঠানো হয়।
এসিল্যান্ডের এমন কাণ্ড জামালগঞ্জে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার পর থেকে তাঁর দাপ্তরিক মুঠোফোন নম্বরটি বন্ধ। বিষয়টি রাতেই জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানিয়েছেন ইউএনও শিল্পী রানী মোদক।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »