● ●


সংসারে সচ্ছলতা আনতে কিস্তিতে অটোরিকশা কেনেন আবদুল, কুপিয়ে হত্যা করে নিয়ে গেল দুর্বৃত্তরা
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সংসারে সচ্ছলতা আনতে কিস্তিতে অটোরিকশা কেনেন আবদুল, কুপিয়ে হত্যা করে নিয়ে গেল দুর্বৃত্তরা

ফেনীর ছাগলনাইয়ায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালক আবদুল হককে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের উপজেলার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আবদুল হক ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের ওসমান হাওলাদারের ছেলে। তিনি একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। সংসারে সচ্ছলতা আনতে পাশাপাশি তিনি অটোরিকশা চালাতেন। তিনি এ অটোরিকশা কিস্তিতে কিনেছিলেন।

.

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চাঁদগাজী বাজার থেকে কয়েকজন যাত্রীবেশে আবদুল হকের অটোরিকশা ভাড়া করেন। তাঁরা অটোরিকশাটি নিয়ে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের বাংলাবাজার এলাকায় যান। সেখানে নির্জন স্থানে পেয়ে অটোরিকশায় থাকা যাত্রীরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে চালকের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে তিনি সড়কে পড়ে যান। এ সময় দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আবদুল হককে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়।

.

নিহত আবদুল হকের বড় ছেলে মোহাম্মদ সিফাত হোসেন বলেন, ‘বাবা মসজিদের মুয়াজ্জিন ছিলেন। সংসারের কিছুটা সচ্ছলতার জন্য এক মাস আগে কিস্তিতে একটি অটোরিকশা কিনেছিলেন। সেই অটোরিকশা চালিয়েই সংসার চলত। আমরা খুবই দরিদ্র। ছোট্ট একটি ঘর ছাড়া আমাদের আর কোনো জায়গাজমি নেই। একদিকে ঋণের কিস্তি, অপর দিকে বাবাকে হারালাম। আমরা একেবারে নিঃস্ব হয়ে গেলাম।’

মহামায়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মুন্সী আবদুল কাইয়ুম বলেন, ‘হুজুর আবদুল হক নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। মুয়াজ্জিনের পাশাপাশি সংসারে সচ্ছলতা আনতে কিছুদিন সবজিও বিক্রি করেছিলেন। মাসখানেক আগে অটোরিকশা কিস্তিতে কিনে সংসারের খরচ চালাচ্ছিলেন। নিরীহ মানুষটিকে যারা হত্যা করেছে, তাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।’

.

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, শুক্রবার রাতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁর পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, তিনি অটোরিকশা চালাতেন। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »