● ●


ব্রাজিলে লুলা যে কৌশলে অবিশ্বাস্য জয় ছিনিয়ে আনলেন
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্রাজিলে লুলা যে কৌশলে অবিশ্বাস্য জয় ছিনিয়ে আনলেন

ব্রাজিলের জনজীবনে প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে লুইজ ইনাসিও লুলা দা সিলভার রোববারের এই নির্বাচনী জয় তাঁর সবচেয়ে বড় রাজনৈতিক বিজয়। তবে তিনি যে চতুর্থ মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তা তাঁর সবচেয়ে কঠিন সময় হতে পারে।

রোববারের রান-অফ নির্বাচনে ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে লুলা বর্তমান সময়ের অন্যতম সেরা রাজনৈতিক প্রচারক হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। মঙ্গলবার ৮১ বছরে পা দিতে যাওয়া লুলা জনমত জরিপকারী এবং সেই রাজনৈতিক মহলের ধারণাকে ভুল প্রমাণ করেছেন, যারা আগেই ঘোষণা করেছিল যে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার শেষ।

.লাতিন আমেরিকা যেভাবে যুক্তরাষ্ট্রের দখলে চলে যাচ্ছে.

গণতান্ত্রিক বিশ্বে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে অসন্তুষ্ট ভোটারদের ক্ষোভ এবং সেই ক্ষোভকে উসকে দেওয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যালগরিদমের কারণে বর্তমান ক্ষমতাসীন নেতারা—বিশেষ করে মধ্য-বামপন্থী নেতারা—একের পর এক ক্ষমতাচ্যুত হচ্ছেন।

এমন প্রতিকূল পরিবেশেও লুলা কেবল পুনর্নির্বাচিতই হননি, বরং ১৯৮৯ সালে দেশটিতে পুনরায় নির্বাচন চালুর পর থেকে তিনিই প্রথম প্রার্থী, যিনি প্রথম রাউন্ডে পিছিয়ে পড়ার পরেও ব্রাজিলের নির্বাচনে জয়লাভ করলেন। তিন সপ্তাহ আগে বলসোনারোর চেয়ে ২২ লাখ ভোটে পিছিয়ে ছিলেন লুলা; আর রোববারে তিনি ৪৪ লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

লুলা ব্যক্তিত্বের প্রভাব এবং সরকারি যন্ত্রের ব্যাপক ব্যবহারের মাধ্যমে এই অভাবনীয় সাফল্য অর্জন করেছেন।

.

প্রথম রাউন্ডের ভোটের আগে নিষ্প্রভ প্রচারণার পর লুলা তাঁর ৪৫ বছর বয়সী প্রতিদ্বন্দ্বীর অনভিজ্ঞতা এবং রিও ডি জেনিরোতে বলসোনারোর নিজ শহরের অপরাধী চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে তাঁর ব্যক্তিগত সংযোগের বিষয়টি মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হন।

শুক্রবার টিভি গ্লোবোর এক বিতর্কে বলসোনারো একটি বড় ধরনের ভুল করে বসেন; তিনি লুলাকে ‘৯ আঙুলওয়ালা’ বলে সম্বোধন করেন, যা লুলার ১৭ বছর বয়সে কারখানার দুর্ঘটনায় একটি আঙুল হারানোর ঘটনাকে ইঙ্গিত করে। সপ্তাহান্তে ভাইরাল হওয়া সেই মুহূর্তে লুলা বলেন যে বলসোনারো ‘জীবনে কখনো কাজ করেননি’ এবং এর জন্য অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানান।

লুলা প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতা ব্যবহার করে ভোটারদের জন্য নানা ধরনের প্রণোদনা বা উপহার ঘোষণা করেন—সপ্তাহের ছুটির দিনে বিনা মূল্যে গণপরিবহন থেকে শুরু করে তাঁর স্বাক্ষরসংবলিত সামাজিক কর্মসূচিতে ১৫ শতাংশ বৃদ্ধি পর্যন্ত। অর্থনীতিবিদদের প্রাক্কলন অনুযায়ী, আগামী বছর এর মোট খরচ অন্তত ৮ দশমিক ৮ বিলিয়ন ডলার বা তার চেয়েও বেশি হতে পারে।

.

লুলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতি। এর স্পষ্ট লক্ষণ রয়েছে যে সরকারি ব্যয় ও ভোক্তা ঋণের ওপর অতিরিক্ত জোর দিয়ে প্রবৃদ্ধি বাড়ানোর লুলার ফর্মুলাটি তার সীমায় পৌঁছে গেছে।

.চীনের লাতিন আমেরিকা দখলের নীরব মিশন.

তবে এই অভাবনীয় জয়ের আনন্দ ফিকে হয়ে আসার সঙ্গে সঙ্গেই লুলার চতুর্থ মেয়াদের কঠিন বাস্তবতাগুলো দ্রুত সামনে চলে আসবে। প্রথম মেয়াদের একটি সংক্ষিপ্ত সময় ছাড়া—যে সময়ে দুর্নীতির কেলেঙ্কারিতে তাঁর সরকার পতনের উপক্রম হয়েছিল—জানুয়ারিতে পুনরায় শপথ নেওয়ার সময় লুলা রাজনৈতিকভাবে সবচেয়ে দুর্বল অবস্থানে থাকবেন।

তিন সপ্তাহ আগে অনুষ্ঠিত কংগ্রেসি নির্বাচনে ডানপন্থী দলগুলো সিনেট ও নিম্নকক্ষ—উভয় ক্ষেত্রেই নিজেদের আধিপত্য নিশ্চিত করেছে। নতুন সরকারকে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়—এমন বহু বিষয় নিয়ে কঠিন দর–কষাকষির মুখোমুখি হতে হবে। এমন একটি দেশে লুলা হবেন একজন বামপন্থী প্রেসিডেন্ট, যেখানে রাজনীতির মূল স্রোত ডানপন্থার দিকে ঝুঁকেছে।

লুলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতি। এর স্পষ্ট লক্ষণ রয়েছে যে সরকারি ব্যয় ও ভোক্তা ঋণের ওপর অতিরিক্ত জোর দিয়ে প্রবৃদ্ধি বাড়ানোর লুলার ফর্মুলাটি তার সীমায় পৌঁছে গেছে।

.

আইএমএফের প্রাক্কলন অনুযায়ী, চলতি বছর ব্রাজিলের মোট ঋণ জিডিপির ৯৮ শতাংশে উন্নীত হবে, যা উদীয়মান বাজারগুলোর গড়ের চেয়ে অনেকটাই বেশি এবং বাজেট–ঘাটতি জিডিপির ৮ শতাংশে পৌঁছাবে। আর এটি হয়েছে নির্বাচনী প্রচারণার খরচের আগেই।

এ ধরনের শিথিল আর্থিক নীতির ফলস্বরূপ বাস্তব সুদের হার প্রায় ১০ শতাংশে দাঁড়িয়েছে, যা ব্যবসায়িক বিনিয়োগ এবং ভোক্তা ঋণে জর্জরিত পরিবারগুলোকে দমিয়ে রাখছে। লুলা যদি সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ না নেন, তবে আর্থিক বাজারে তিনি মারাত্মক আস্থার সংকটের মুখোমুখি হতে পারেন।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারজুড়ে লুলা সব সময় বামপন্থী বিশ্ববীক্ষার সঙ্গে চরম মাত্রার বাস্তবতাবাদের মেলবন্ধন ঘটিয়েছেন, যা তাঁকে অর্থনৈতিক নীতিগুলোর চ্যালেঞ্জের সময়গুলো সফলভাবে পার করতে সাহায্য করেছে। ৮১ বছর বয়সে এবং এমন এক চমকপ্রদ কামব্যাকের মাধ্যমে নিজের অবস্থান সঠিক প্রমাণিত করার পর, তাঁর চতুর্থ মেয়াদটি নির্ভর করবে তাঁর সেই পুরোনো রাজনৈতিক প্রজ্ঞা এখনো অটুট আছে কি না, তার ওপর।

  • জেফ ডায়ার লাতিন আমেরিকান লেখক ও বিশ্লেষক।

  • ফিন্যান্সিয়াল টাইমস থেকে সংক্ষেপে অনূদিত।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »