● ●


দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে আইকমের আচরণবিধিমালা অনুসরণের আহ্বান
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে আইকমের আচরণবিধিমালা অনুসরণের আহ্বান

দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে জাদুঘর, জাদুঘরকর্মী, ঐতিহ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যকর্মী ও জনসাধারণকে আন্তর্জাতিক জাদুঘর পরিষদের (আইকম) আচরণবিধিমালা অনুসরণের আহ্বান জানিয়েছেন ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ।

গতকাল রোববার বাংলাদেশ জাতীয় জাদুঘর ও হেরিটেজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জাদুঘরের আচরণবিধিমালার ওপর আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সুসান ভাইজ এই আহ্বান জানান।

সুসান ভাইজ বলেন, কোনো জাদুঘর বা সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিদর্শন কীভাবে সংগ্রহ, নিবন্ধীকরণ, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, গবেষণা, প্রদর্শন ও প্রকাশনা করবে, সে সম্পর্কে আন্তর্জাতিক জাদুঘর পরিষদ সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করেছে।

.

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসুদ ইমরান। বিশেষ অতিথি ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজীম ওয়াহাব। স্বাগত বক্তব্য দেন হেরিটেজ ফাউন্ডেশনের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন। হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব আলম আরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব সাদেকুল ইসলাম।

কর্মশালার দ্বিতীয় অধিবেশনে আইকমের আচরণবিধিমালার বাংলা অনুবাদ উপস্থাপন করা হয়। এ সময় বিধিমালার ইতিহাস ও তা প্রতিপালনের গুরুত্ব নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন হেরিটেজ ফাউন্ডেশনের মহাপরিচালক ও আইকম বাংলাদেশ জাতীয় কমিটির সাবেক চেয়ারপারসন জাহাঙ্গীর হোসেন। এরপর অংশগ্রহণকারীরা পাঁচটি দলে বিভক্ত হয়ে তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

.

দিনব্যাপী এ কর্মশালায় বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ সামরিক জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, জাহানারা ফাউন্ডেশন জাদুঘর, এশিয়ান সংগীত জাদুঘর, আহসান মঞ্জিল জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ জাতিসংঘ সমিতির ৭৩ জন প্রতিনিধি অংশ নেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »