● ●


হাতীবান্ধা সীমান্তে আলো জ্বেলে, ড্রোন দিয়ে রাতভর তল্লাশি, সেই ‘বাঘ’ কি পাওয়া গেল
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ৩:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হাতীবান্ধা সীমান্তে আলো জ্বেলে, ড্রোন দিয়ে রাতভর তল্লাশি, সেই ‘বাঘ’ কি পাওয়া গেল

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত হওয়ার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার সন্ধ্যার পর থেকে প্রাণীটিকে শনাক্ত ও উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজিবি ও বন বিভাগ। তবে আজ সোমবার সকাল ১১টা পর্যন্ত প্রাণীটিকে আটক করা সম্ভব হয়নি।

ঢাকা থেকে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ টিমের চার সদস্যসহ লালমনিরহাট, হাতীবান্ধা ও রংপুরের ১১ কর্মকর্তা-কর্মচারী রোববার সন্ধ্যা থেকে হাতীবান্ধার উত্তর আমঝোল এলাকায় সরেজমিনে কাজ করছেন। তাঁরা বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন। বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম আজ সকালে প্রথম আলোকে বলেন, বিজিবিও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

.হাতীবান্ধা সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত, ভুক্তভোগীরা বলছেন, ‘বাঘ’ এসেছে.

১৫ বিজিবির অধিনায়ক বলেন, পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপের অংশ হিসেবে গতকাল সন্ধ্যার আগে ও পরে আমঝোল সীমান্তের বাংলাদেশ অংশে বিজিবি ৪–৫টি ফাঁকা গুলি ছোড়ে। এর আগে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার গোপালপুর ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারকে বিষয়টি জানানো হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন আক্রান্ত হওয়ায় প্রয়োজন হলে বিজিবি তাদের এলাকায় গুলি করতে পারে—এ বিষয়েও বিএসএফকে জানানো হয়।

গতকাল সন্ধ্যার পর থেকে রাতভর বন্য প্রাণীটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলে। এ সময় শত শত টর্চ ও মুঠোফোনের আলো নিয়ে স্থানীয় লোকজন এলাকায় অবস্থান করেন। বিজিবিও ড্রোন ব্যবহার করে প্রাণীটিকে শনাক্তের চেষ্টা করে। পাশাপাশি এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়।

.

রোববার গভীর রাতে লালমনিরহাট ১৫ বিজিবির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ অক্টোবর বিকেল আনুমানিক পাঁচটার দিকে বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার উত্তর আমঝোলে সীমান্ত পিলার ৯০৫/১১ এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে বাঘের আক্রমণে তিনজন আহত হন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাসিন্দা শরিফা বেগম (৩০) হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে ধানখেতের পাশের এলাকায় গেলে তাঁকে আকস্মিকভাবে আক্রমণ করে একটি বাঘ। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বাঘটির আক্রমণে আরও দুজন আহত হন।

.

যে স্থানে বাঘটিকে ছাগলের ওপর আক্রমণ করতে দেখা গেছে, সেই স্থান পরিদর্শন করে আক্রান্ত মৃত ছাগলের দেহে আঘাতের ধরন ও গভীরতা পর্যবেক্ষণ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রাণীটিকে চিতাবাঘ বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও অনুসন্ধানের কাজ চলছে।

আনিসুর রহমান, লালমনিরহাট জেলা সামাজিক বনায়ন, নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা

.

বিজিবি জানায়, খবর পেয়ে টহল দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ফাঁকা গুলি ছোড়েন। এতে বাঘটি ঘটনাস্থল ছেড়ে পাশের জঙ্গলে আশ্রয় নেয়।

প্রাণীটিকে নিরাপদে উদ্ধার এবং আবার লোকালয়ে প্রবেশের ঝুঁকি এড়াতে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে বিষয়টি জানান। এরপর বন বিভাগের সংশ্লিষ্ট সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

লালমনিরহাট জেলা সামাজিক বনায়ন, নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান সোমবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যে স্থানে বাঘটিকে ছাগলের ওপর আক্রমণ করতে দেখা গেছে, সেই স্থান পরিদর্শন করে আক্রান্ত মৃত ছাগলের দেহে আঘাতের ধরন ও গভীরতা পর্যবেক্ষণ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রাণীটিকে চিতাবাঘ বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও অনুসন্ধানের কাজ চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »