● ●


ইউসিবিতে বড় বিনিয়োগ আনার পথে আইনি বাধা কাটল, ৩০% শেয়ার ধারণেও ছাড়
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইউসিবিতে বড় বিনিয়োগ আনার পথে আইনি বাধা কাটল, ৩০% শেয়ার ধারণেও ছাড়

ব্যাংকের শেয়ার ধারণ সংক্রান্ত দুটি আইনি বাধ্যবাধকতায় বিশেষ ছাড় পেয়েছে বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি। ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক এই ছাড় দিয়েছে। গত সোমবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিশেষ এই ছাড়ের ফলে ইউসিবি ব্যাংক উদ্যোক্তা–পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ সংক্রান্ত বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়েছে। পাশাপাশি একক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিপরীতে নতুন করে যেকোনো পরিমাণ শেয়ার ইস্যু করার সুযোগ পেয়েছে। ব্যাংকটির বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক এই ছাড় দিয়েছে।

.

বাংলাদেশ ব্যাংক ও ইউসিবি সূত্রে জানা যায়, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তাঁর ভাই, স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের হাতে ব্যাংকটির উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার ছিল। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকটির নানা অনিয়মের সঙ্গে এই পরিবারের সদস্যদের জড়িত থাকার বিষয়টি সামনে আসে। এ ছাড়া রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশ ছেড়ে চলে যান সাইফুজ্জামান চৌধুরী, তাঁর ভাই, স্ত্রীসহ পরিবারের বেশির ভাগ সদস্য। ওই পটপরিবর্তনের পর ব্যাংকটির পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি অনিয়মের কারণে সাইফুজ্জামান চৌধুরীসহ তাঁর পরিবারের সদস্যদের শেয়ার বাজেয়াপ্ত করে। এতে ব্যাংকটির উদ্যোক্তা–পরিচালকদের সম্মিলিত শেয়ার ধারণের পরিমাণ ৩০ শতাংশের নিচে নেমে আসে। তাতে ব্যাংকটির নতুন করে শেয়ার ইস্যুর পথও বন্ধ হয়ে যায়। তাই উদ্যোক্তা–পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা থেকে ছাড় পেতে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে ইউসিবি। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই আইনি বাধ্যবাধকতা থেকে ব্যাংকটি বিশেষ ছাড় দিয়েছে।

.

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, আর্থিক সংকটে থাকা ইউসিবি নতুন করে শেয়ার ইস্যুর মাধ্যমে আর্থিক ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। কিন্তু এ ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতার কারণে বাধার মুখে পড়েছে ব্যাংকটি। ব্যাংক কোম্পানি আইনের ১৪ক (১) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা কোনো পরিবারের সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, একক বা অন্যের সঙ্গে মিলে যৌথভাবে বা উভয়ভাবে, কোনো ব্যাংকের শতকরা ১০ (দশ) ভাগের বেশি শেয়ার কিনতে পারবে না। আইনি এই বাধ্যবাধকতার কারণে ইউসিবি দেশি–বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিপরীতে বড় অঙ্কের শেয়ার ইস্যু করতে পারছিল না। আইনি এই বিধিনিষেধ থেকেও এখন ইউসিবিকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ফলে এখন ব্যাংকটি যেকোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে ১০ শতাংশের বেশি শেয়ার বিক্রি করতে পারবে।

.

বিশেষ এই ছাড়ের বিষয়ে জানতে চাইলে ইউসিবির প্রধান যোগাযোগ কর্মকর্তা জীশান কিংশুক হক বলেন, ইউসিবিকে একটি শক্তিশালী, স্বচ্ছ ও আস্থাশীল ব্যাংক হিসেবে গড়ে তুলতে অন্যতম অগ্রাধিকার হচ্ছে ব্যাংকের মূলধনভিত্তি শক্তিশালী করা। এ লক্ষ্যে ইতোমধ্যে বেশ কিছু বাস্তব উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন করে ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার ইস্যুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৮০০ কোটি টাকার বন্ডও ইস্যু করা হবে। এ ছাড়া দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে ইউসিবিতে যুক্ত করার চেষ্টা চলছে। তবে কৌশলগত বিনিয়োগকারীদের বড় অঙ্কের বিনিয়োগের সুযোগটি সীমিত ছিল এত দিন। এখন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিধান থেকে ইউসিবিকে অব্যাহতি দেওয়ায় বড় অঙ্কের বিনিয়োগ আনার পথটি সহজ হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »