● ●


ব্যবসা বেড়েছে, তারপরও লোকসান বাড়ল সিঙ্গারের
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্যবসা বেড়েছে, তারপরও লোকসান বাড়ল সিঙ্গারের

চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্যবসা বেড়েছে ইলেকট্রনিকস পণ্যের বিদেশি কোম্পানি সিঙ্গার বাংলাদেশের। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ৭৩ কোটি টাকার বা ৪ শতাংশের বেশি। তারপরও চলতি বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি–সেপ্টেম্বর) শেষে লোকসান বেড়েছে সিঙ্গারের। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

গতকাল সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে গতকাল মঙ্গলবার আর্থিক প্রতিবেদনের গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে শেয়ারধারীদের জানিয়েছে কোম্পানিটি।

.

কোম্পানির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে সিঙ্গার বাংলাদেশ ১ হাজার ৮৫৪ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৭৮১ কোটি টাকা। ব্যবসা বৃদ্ধি পাওয়ায় সিঙ্গারের পরিচালনা মুনাফাও বেড়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটি পরিচালন মুনাফা করেছে প্রায় ৯৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯১ কোটি টাকা। কিন্তু সেই পরিচালন মুনাফা শেষ পর্যন্ত বড় লোকসানে পরিণত হয়েছে চূড়ান্ত হিসাবে এসে। কারণ, ব্যাংকঋণের সুদ, সরকারের কর পরিশোধ ও শ্রমিক কল্যাণ তহবিলের খরচের পর পরিচালন মুনাফা লোকসানে পরিণত হয়।

.

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকঋণের সুদাসল বাবদ কোম্পানিটির খরচ বেড়ে দাঁড়িয়েছে ২০৫ কোটি টাকায়। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৯২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এই খাতে খরচ বেড়েছে ১৩ কোটি টাকা। এ ছাড়া শ্রমিক কল্যাণ তহবিল খাতে গত ৯ মাসে কোম্পানিটির খরচ হয়েছে ১০৮ কোটি টাকা। গত বছর একই সময়ের যার পরিমাণ ছিল ১০১ কোটি টাকা। চলতি বছরের প্রথম ৯ মাসে সিঙ্গার কর বাবদ সরকারকে দিয়েছে ১১ কোটি টাকা। আর এসব খরচের পর গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর প্রান্তিক শেষে সিঙ্গারের লোকসান দাঁড়ায় ১১৯ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১১৪ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে সিঙ্গারের লোকসান বেড়েছে ৪ কোটি টাকা।

.

লোকসানের কারণ সম্পর্কে কোম্পানিটি বলেছে, মূল্যস্ফীতির চাপে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তায় পণ্য বিক্রি আশানুরূপ বাড়েনি কোম্পানিটির। এ ছাড়া উৎপাদন খরচ বাড়লেও বাজার বাস্তবতার কারণে পণ্যের দাম বাড়ানো সম্ভব হয়নি। এসব কারণে বিক্রি কিছুটা বাড়লেও মুনাফায় ফিরতে পারেনি কোম্পানিটি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »