● ●


ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কোন স্থানে বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া অফিস
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কোন স্থানে বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া অফিস

ভারতের পদুচেরি উপকূলে আছড়ে পরা প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ধীরে ধীরে এগোচ্ছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে এটি উপকূল অতিক্রম করতে শুরু করে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আঘাত হানার পর এর গতি আরও কমতে শুরু করেছে। আর এর প্রভাবে বাংলাদেশে যে পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল, তা নাও হতে পারে। রাজধানীতেও সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অফিস।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগেই আজ বুধবার ভোররাত থেকে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করা শুরু করে। ঘূর্ণিঝড়টির অগ্রভাগের প্রভাবে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় তুমুল বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে।

.

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি নির্ধারিত সময়ের চেয়ে দ্রুতগতিতে এগোচ্ছে। ফলে আজ দিবাগত রাত ২টা থেকে ৪টার মধ্যেই এটি স্থলভাগে আঘাত হানতে শুরু করে। আবহাওয়া বিভাগের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের বাপাতলা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে ভোররাতে ভারতের উপকূলে অর্ণবের আঘাত হানার পূর্বাভাস দেওয়া হয়েছিল।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়টি সমতলে উঠে আসার পরই এর গতি কমতে শুরু করে। এখন এটি খুব ধীরে উপকূল পার হচ্ছে। উপকূল অতিক্রম শেষ করতে অনেকটা সময় লাগতে পারে।

.

এর আগে আবহাওয়াবিদেরা বাংলাদেশের উপকূল এবং ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অর্ণবের প্রভাবে বৃষ্টি হবে বলে জানিয়েছিলেন। এরই মধ্যে দেশের উপকূলীয় কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। তবে যে পরিমাণ বৃষ্টি হবে বলে মনে করা হয়েছিল, তা নাও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর। তিনি বলেন, ঘূর্ণিঝড় অর্ণবের গতি কমেছে। আর এটি উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে। এর প্রভাবে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

সাগরে যখনই কোনো লঘুচাপ সৃষ্টি হয়, তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। আর এর ফলে প্রচণ্ড গরম পড়ে। এবারও তা–ই হয়েছে। গতকাল ঢাকা, খুলনা, ময়মনসিংহ, সিলেট বিভাগসহ দেশের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। রাজধানীর তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কতটুকু, এ প্রশ্নের জবাবে তরিফুল নেওয়া কবীর বলেন, রাজধানীতে বিকেল অথবা সন্ধ্যার দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে।

.

এদিকে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব অন্ধ্রপ্রদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যেও ছড়িয়ে পড়েছে। ঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তীব্র দমকা হাওয়াসহ ভারী বৃষ্টি শুরু হয়েছে। রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার বিখ্যাত দিঘা সমুদ্রসৈকতে বঙ্গোপসাগর ভয়ংকর উত্তাল রূপ ধারণ করেছে এবং সৈকতজুড়ে প্রচণ্ড বেগে ঝোড়ো হাওয়া বইছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থানীয় প্রশাসন ও পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব অন্ধ্রপ্রদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যেও ছড়িয়ে পড়েছে। ঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তীব্র দমকা হাওয়াসহ ভারী বৃষ্টি শুরু হয়েছে। রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার বিখ্যাত দিঘা সমুদ্রসৈকতে বঙ্গোপসাগর ভয়ংকর উত্তাল রূপ ধারণ করেছে এবং সৈকতজুড়ে প্রচণ্ড বেগে ঝোড়ো হাওয়া বইছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থানীয় প্রশাসন ও পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »