● ●


কক্সবাজারে সৈকতে ১২ ‘বর্জ্যমানব’, কী বার্তা দিলেন তাঁরা
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কক্সবাজারে সৈকতে ১২ ‘বর্জ্যমানব’, কী বার্তা দিলেন তাঁরা

কারও শরীরের পুরোটাই ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লাস্টিকের নানা পণ্যে। কারও শরীরজুড়ে প্লাস্টিকের থালা। কেউবা আবার পরে আছেন নানা ইলেকট্রনিক বর্জ্য। এমন ১২ জন ‘বর্জ্যমানব’ দৌড়ঝাঁপ করছেন সমুদ্রসৈকতে। তাঁদের ঘিরে রয়েছেন নানা বয়সী পর্যটকেরা। কেউ ছবি তুলছেন, কেউ মুঠোফোনে করছেন ভিডিও ধারণ।

আজ বুধবার সকাল আটটার দিকে এমন চিত্র দেখা গেল কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট। ‘বর্জ্যমানব’ সেজে এভাবেই সাগরদূষণ নিয়ে পর্যটকদের সচেতন করা হয়। সাগর থেকে কুড়িয়ে আনা বর্জ্যে ‘বর্জ্যমানব’ সাজেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।

.

প্লাস্টিক ও পরিবেশদূষণের বিষয়ে সচেতন করতে আজ সকালে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট থেকে একটি শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন দুই শতাধিক শিক্ষার্থী, পরিবেশকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। শোভাযাত্রাতে অংশ নেন ১২ ‘বর্জ্যমানব’। তাঁরা সমুদ্রসৈকতে দৌড়ে পর্যটকদের উদ্দেশে বলতে থাকেন ‘সৈকত আমাদের অমূল্য সম্পদ, সৈকতের সৌন্দর্য উপভোগ করুন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না, প্লাস্টিক ব্যবহারে সচেতন হোন’।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি বলেন, গত ১০ দিনে অন্তত ১০ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছেন। এখনো লাখো পর্যটক রয়েছেন। পর্যটকদের ব্যবহৃত প্লাস্টিকে সাগর দূষিত হয়। তাই প্লাস্টিক বর্জ্য না ফেলতে প্রচারণা চালানো হয়েছে। শোভাযাত্রায় থাকা ১২ ‘বর্জ্যমানব’ পর্যটকদের উদ্দেশে সচেতনতামূলক বার্তা দিতে পেরেছেন বলে জানান তিনি।

.

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক জামাল উদ্দিন বলেন, ‘সৈকত ভ্রমণে আসা মানুষজনের অনেকে বালুচরে ময়লা-আবর্জনা ফেলে রাখেন। বিশেষ করে প্লাস্টিক। এসব সমুদ্রের পানিতে ছড়িয়ে দূষণ সৃষ্টি করছে। বালুচরে ময়লা-আবর্জনা ফেলার জন্য অসংখ্য ডাস্টবিন রাখা হলেও অনেকের সেদিকে নজর থাকে না। প্লাস্টিক বর্জ্য পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর কতটা প্রভাব ফেলে, তা দেখাতে ১২ জন নারী-পুরুষ বর্জ্যমানব সেজেছেন।’

এর আগে ১২ অক্টোবর সৈকতের সুগন্ধা পয়েন্টে বর্জ্য দিয়ে নির্মিত ৫০ ফুট উচ্চতার এক ভাস্কর্য উদ্বোধন করা হয়। এটিও নির্মাণ করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। প্রতিদিন হাজার হাজার মানুষ বালিয়াড়িতে দাঁড়িয়ে থাকা এই বর্জ্য ভাস্কর্য দেখছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »