● ●


মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা: ৩২৯ ও ৩৮৭। অস্ট্রেলিয়া: প্রথম ইনিংসে ৪২৯।

.

মাত্র ৪০ রানের লিড নিয়ে দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। হাতে ছিল ৬ উইকেট। স্কোরবোর্ডে ৫০ রান যোগ করতে হারাতে হলো আরও এক উইকেট।

টেল এন্ডারে ভরা শেষ পাঁচ উইকেটে দক্ষিণ আফ্রিকা আর কতদূরই বা এগোবে—এমনটাই যখন আবহ, তখন অটল দাঁড়িয়ে গেলেন রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডার। ছয় ও সাত নম্বরে নামা দুই ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার লিডটা শুধু দেড় শ–দুই শই পার করাননি, চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার জন্য বড় এক চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন।

রিকেলটনের ১০১ আর মুল্ডারের ১১৫ রানের দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল পঞ্চম ও শেষ দিনে শুধু কেপটাউন টেস্টের ফয়সালাই হবে না, নির্ধারণ হবে সমতায় থাকা সিরিজের ভাগ্যও।

.

রিকেলটন ও মুল্ডার মিলে ষষ্ঠ উইকেটে যোগ করেন ১৫৪ রান। অস্ট্রেলিয়ার বোলারদের প্রায় দুই সেশন ধরে হতাশ করেছেন দুজন। রিকেলটন ১০১ রান করে ফেরেন রানআউটে। তাঁর বিদায়ের পর অবশ্য আরেকটি ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৬ রানের মধ্যে ড্রেসিংরুমে ফেরেন তিন ব্যাটসম্যান।

তখনো অবশ্য ক্রিজে ছিলেন মুল্ডার। শেষ ব্যাটসম্যান কাগিসো রাবাদাকে নিয়ে দলকে টেনেছেন আরও অনেকটা পথ। রাবাদাকে যতটা সম্ভব স্ট্রাইক থেকে দূরে রেখে নিজেই রান তুলেছেন মুল্ডার।

শেষ উইকেটে দুজনের ৩৬ রানের জুটিতে ৩৩ রানই মুল্ডারের। শেষ পর্যন্ত প্যাট কামিন্সের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে থামে তাঁর ২২১ বলের ১১৫ রানের ইনিংস। ১০টি চার ও ৪টি ছক্কায় সাজানো ইনিংসটি দক্ষিণ আফ্রিকাকে এনে দিয়েছে ২৮৭ রানের লিড।

.

টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে ছয় বা তার নিচের পজিশনে নেমে একই ইনিংসে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরির ঘটনা এটি চতুর্থবার। এর আগে সর্বশেষ এমন কীর্তি ছিল ২০১৩ সালে, নিউজিল্যান্ডের বিপক্ষে গেবেখায় করেছিলেন ফাফ ডু প্লেসি ও ডিন এলগার।

রান তাড়ায় অস্ট্রেলিয়ার সামনে এখন ২৮৮ রানের লক্ষ্য। কেপটাউনে এর চেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড অবশ্য আছে। ২০০২ সালে এই মাঠেই ৩৩১ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া।

তবে এবার কাজটা সহজ হবে না। উইকেটে স্পিনারদের জন্য কিছুটা সহায়তা আছে। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ ও সাইমন হারমাররা শেষ দিনে সেই সুবিধা কাজে লাগাতে পারেন কি না, সেটিই দেখার।

.ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »