● ●


কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ৪:৫০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত

প্রাণী পালন নিয়ে একটি কথা খুব প্রচলিত—‘কুকুর পোষা পাপ, আর বিড়াল পোষা সুন্নত’। সাধারণ মানুষের মনে এই ধারণা এতটাই বদ্ধমূল যে অনেকেই কুকুরকে ঘৃণার চোখে দেখেন, আবার বিড়ালকে পরম আদরে ঘরে স্থান দেন।

ইসলাম মূলত সব সৃষ্টির প্রতি দয়া ও সহমর্মিতার ধর্ম। প্রাণী পালনের ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট কিছু ভারসাম্যপূর্ণ নীতিমালা রয়েছে। প্রচলিত এই কথার ভিত্তি এবং কুকুর ও বিড়াল পালনের প্রকৃত ইসলামি বিধান কী, তা বিশ্লেষণ করা হলো।

.

বিনা প্রয়োজনে শুধু শখ করে বা আভিজাত্য প্রকাশ করতে ঘরের ভেতর কুকুর পোষা ইসলামে নিষিদ্ধ। মহানবী (সা.) বলেছেন, ‘যে ঘরে কুকুর বা প্রাণী ও মানুষের ছবি থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না।’ (সহিহ বুখারি, হাদিস: ৩২২৫)

হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি শিকার করা বা গবাদিপশু পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর পোষে, তার আমল থেকে প্রতিদিন দুই ‘কিরাত’ পরিমাণ পুণ্য কমে যায়।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৫৭৫)

মূলত কুকুরের লালা অপবিত্র এবং এর থেকে বিভিন্ন রোগ ছড়ানোর ঝুঁকির কারণে ইসলাম একে মানুষের বাসস্থানে রাখতে নিরুৎসাহিত করেছে।

.

ঘরে রাখা নিষিদ্ধ হওয়ার অর্থ এই নয় যে কুকুরকে ঘৃণা করতে হবে বা অকারণে কষ্ট দিতে হবে। পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে এক পাপী নারীর বেহেশত লাভের বিখ্যাত ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে।

.ইসলামি চিন্তাধারায় প্রাণী নিয়ে গবেষণা.

কুকুর পোষা মানেই পাপ—এ ঢালাও ধারণা সঠিক নয়। ইসলামে আত্মরক্ষা, ফসল পাহারা, গবাদিপশুর নিরাপত্তা, অপরাধী শনাক্ত করা এবং শিকারের মতো যৌক্তিক ও বিশেষ প্রয়োজনে কুকুর পোষার সুস্পষ্ট অনুমতি রয়েছে।

পবিত্র কোরআনে শিকারি কুকুরের কথা সম্মানের সঙ্গে উল্লেখ করা হয়েছে, ‘তোমরা যেসব শিকারি প্রাণীকে আল্লাহর দেওয়া জ্ঞান থেকে শিক্ষা দিয়ে শিকার করা শিখিয়েছ, তারা তোমাদের জন্য যা ধরে আনে, তা থেকে তোমরা খাও।’ (সুরা মায়িদা, আয়াত: ৪)

নিরাপত্তা, শিকার বা পাহারার মতো যৌক্তিক প্রয়োজনে কুকুর পালন করা ইসলামে সম্পূর্ণ বৈধ; তবে এসব ক্ষেত্রেও কুকুরকে মানুষের থাকার ঘরের বাইরে আলাদা স্থানে রাখতে হবে। (ইবনে আবিদিন, রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার, ৬/৩৮৭, দারুল ফিকর, বৈরুত, ১৯৯২)

.

ঘরে রাখা নিষিদ্ধ হওয়ার অর্থ এই নয় যে কুকুরকে ঘৃণা করতে হবে বা অকারণে কষ্ট দিতে হবে। পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে এক পাপী নারীর বেহেশত লাভের বিখ্যাত ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে। (সহিহ বুখারি, হাদিস: ৩৩২১)

অর্থাৎ, সৃষ্টির অংশ হিসেবে কুকুরের প্রতি দয়া দেখানো সওয়াবের কাজ।

.প্রাণীর প্রতি নবীজির মমত্ববোধ: ৭ হাদিস থেকে শিক্ষা.

বিড়াল পালনের অনুমতি থাকলেও এর প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন ইসলামে অপরাধ। একটি বিড়ালকে আটকে রেখে অনাহারে মেরে ফেলার কারণে এক নারীর দোজখে যাওয়ার ঘটনা মহানবী (সা.) বর্ণনা করেছেন।

.

বিড়াল পরিষ্কার ও পরিচ্ছন্ন প্রাণী। নবীজির প্রিয় সাহাবি আবদুর রহমানের একটি বিড়ালছানা ছিল, যে কারণে তিনি তাঁকে আদর করে ‘আবু হোরাইরা’ বলে ডাকতেন। বিড়ালের এঁটো বা লালা অপবিত্র নয়।

মহানবী (সা.) বলেছেন, ‘বিড়াল অপবিত্র নয়; এরা তো তোমাদের আশপাশেই ঘোরাফেরা করে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৭৫)।

তবে ‘বিড়াল পোষা সুন্নত’—এমনটি কোথাও বলা হয়নি। ইসলামি ফিকহের পরিভাষায় বিড়াল পোষা বৈধ (মোবাহ) কাজ। ইমাম নববি লিখেছেন, বিড়াল পালন করা বৈধ এবং এটি পবিত্র প্রাণী; কেউ যদি বিড়াল পোষে এবং তাকে পর্যাপ্ত খাবার ও পানি দিয়ে দয়া প্রদর্শন করে, তবে সে এর বিনিময়ে সওয়াব লাভ করবে। (নববি, আল-মিনহাজ শারহু সহিহ মুসলিম, ৩/২১৩, দারুল ইহইয়াইত তুরাস আল-আরাবি, বৈরুত, ১৩৯২ হি.)

তবে একে ধর্মীয় ইবাদত বা ‘সুন্নত’ মনে করার কোনো ভিত্তি নেই।

.

বিড়াল পালনের অনুমতি থাকলেও এর প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন ইসলামে অপরাধ। একটি বিড়ালকে আটকে রেখে অনাহারে মেরে ফেলার কারণে এক নারীর দোজখে যাওয়ার ঘটনা মহানবী (সা.) বর্ণনা করেছেন। (সহিহ বুখারি, হাদিস: ৩৪৮২)

তাই শখ করে বিড়াল পুষলে তার খাবার, পানি ও চিকিৎসার সঠিক যত্ন নেওয়া মুমিনের ওপর আবশ্যক।

সুতরাং শখ করে ঘরের ভেতর কুকুর রাখা নিষেধ হলেও প্রয়োজনে বাইরে পালন করা বৈধ। অন্যদিকে বিড়াল পোষা বৈধ হলেও এটি সরাসরি কোনো সুন্নত নয়। ইসলাম প্রতিটি প্রাণীর অধিকার ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় মুমিনকে সচেতন হওয়ার শিক্ষা দেয়।

.রুমির মুদিদোকানি ও তোতা পাখির গল্প




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »