● ●


‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’

সংসদে আলোচনার মাধ্যমে সাত দফা দাবির সমাধান অথবা সরকার পতনের এক দফা আন্দোলন, সরকারকে এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আর দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে জনগণ সরকারকে লাল কার্ড দেখাবে।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলের আয়োজিত লংমার্চে শনিবার সন্ধ্যায় যশোরের মুড়লী মোড়ে আয়োজিত এক পথসভায় এসব হুঁশিয়ারি দেন জামায়াত আমির ও সেক্রেটারি জেনারেল। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারসংকট নিরসন, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

.সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে.

যশোরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, ‘সংসদে সমস্যার সমাধান না হলে আজকের সাত দফা শেষ পর্যন্ত এক দফায় রূপান্তরিত হবে। সরকারকে আমরা সেইটুকু সময় দিতে চাই। আমরা সংসদে বসেই গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নসহ সাত দফা দাবির সমাধান করতে চাই। কিন্তু তা না হলে আবারও দেশের জনগণকে সঙ্গে নিয়ে গণবিপ্লবের ডাক দেওয়া হবে। প্রয়োজনে সরকার পতনের এক দফার আন্দোলনের ডাক দিতে আমাদের বাধ্য করবেন না।’

লং মার্চের পথসভার উপলক্ষে দুপুর থেকেই মুড়লী মোড়ে ১১–দলীয় জোটের কর্মী-সমর্থকেরা উপস্থিত হতে থাকেন। উপস্থিতি দাঁড়ায় প্রায় অর্ধলক্ষে। এর আগে মুন্সিগঞ্জ, ফরিদপুর, বাগেরহাট ও খুলনায়ও একই ধরনের পথসভা করে ১১ দল।

.গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান.

প্রতিটি পথসভায় মানুষের উপস্থিতিকে বিএনপির জন্য সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ‘আজকের জনতার এই ঢল ও পথে পথে মানুষের স্লোগান বিএনপিকে একটা বার্তা দিচ্ছে। নির্বাচনের আট মাস পর এখনো আপনাদের ভাববার সময় আছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা জাতিকে যে ওয়াদা করেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী নিজেও গণভোটে হ্যাঁ ভোট দিতে বলেছিলেন এবং ভোট দিয়েছেন। সারা বছর প্রচার করার পর এখন নিজের ভোটকেই অস্বীকার করছেন।’

সরকারের বিভিন্ন কার্ড কর্মসূচির সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আপনারা কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ নানান কার্ড ছড়িয়ে দিয়ে নিজেদের শক্তিশালী মনে করছেন। কিন্তু জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড। প্রয়োজনে সেই লাল কার্ড জনগণ আপনাদের দেখাবে।’

.জনগণের রায় অগ্রাহ্য করলে সরকারকে চরম মূল্য দিতে হবে: শফিকুর রহমান.

সংসদে গণভোটের রায় বাস্তবায়নে আলোচনার আহ্বান জানিয়েছেন গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘এখনো সময় আছে। আগামী ৯ তারিখের সংসদ অধিবেশনে নিজের ভুল স্বীকার করে একদলীয় সংবিধান সংশোধনীর এই বক্সার স্টাইল থেকে ফিরে আসুন। সংবিধান সংস্কার ও গণভোটের প্রস্তাব কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে আলোচনা করুন। রাজনৈতিক সংকট ও সংঘাত তৈরি না করে সংসদেই এর নিষ্পত্তি করুন।’

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির নেতা সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ প্রমুখ।

.

যশোরের লংমার্চ শেষে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসংলগ্ন গোলচত্বরে পথসভা করেন ১১ দলের নেতারা। সেখানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, ‘সরকার গণভোটের গণরায় মেনে নিলে আরকোনো লংমার্চ হবে না। কিন্তু না মানলে সাত দফা এক দফায় পরিবর্তিত হয়ে ঢাকামুখী লংমার্চ শুরু হবে।’

জামায়াত আমির আরও বলেন, ‘গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, আমরা বিরোধী দলও অবৈধ। তারা গণভোটের গণরায়কে মেনে না নিয়ে দেশের মানুষের সাথে মুনাফেকি করেছে। এই মুনাফেকির ফলে তাদের চরম মূল্য দিতে হবে।’

পথসভায় লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ, এনসিপি নেতা হান্নান মাসুদ, ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

রাত ১০ টা ১৫ মিনিটের দিকে নেতাকর্মীরা লংমার্চ নিয়ে কুষ্টিয়ার দিকে রওনা হন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »